এক্সপ্লোর

Visva Bharati : 'পা ছুড়ে কাঁদলে হবে না' উপাচার্যকে কড়া বার্তা দিয়ে বিশ্বভারতীর হস্টেল খুলতে বলল হাইকোর্ট

Calcutta High Court Direct Visva-Bharati : হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে, ২৮ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছেন পড়ুয়ারা।

কলকাতা : দ্রুত হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে লাগাতার ছাত্র আন্দোলন চলছিলই । এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজশেখর মান্থার বিশ্বভারতীর উপাচার্যের উদ্দেশে ভর্ৎসনার সুরে বলেন, ‘আপনি প্রশাসক, সব সমস্যাতেই পা ছুঁড়ে কাঁদলে হবে না’। 

রাজশেখর মান্থার বলেন, ‘অবিলম্বে হস্টেলের সমস্ত ঘর খোলার ব্যবস্থা করতে হবে' । তালা ভেঙে ঘর খুলে হস্টেল সচল করার নির্দেশ দেয় আদালত। আদালতে হাজির ছিলেন ছাত্রদের ২ প্রতিনিধি, ২ কনস্টেবল।  বিশ্বভারতী কমিটির উপস্থিতিতে হস্টেল খোলার নির্দেশ দেয় আদালত। ‘পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করতে হবে’, নির্দেশ হাইকোর্টের। 

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা না কাটায়, সোমবারই ২৪ ঘণ্টার মধ্যে বীরভূমের পুলিশ সুপারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকারও নির্দেশ দেওয়া হয় তাঁকে। এদিকে পড়ুয়াদের আন্দোলনের জেরে সোমবারও উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। হস্টেল খোলা-সহ তিন দফা দাবিতে, ২৮ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসছেন পড়ুয়ারা। অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার প্রেক্ষিতে, তেসরা মার্চ বিচারপতি রাজশেখর মান্থা জানান, আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, আদালত হস্তক্ষেপ করবে না। তবে পড়ুয়াদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।  কিন্তু অবস্থার তেমন পরিবর্তন না হওয়ায়, আদালতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যার ভিত্তিতে সোমবার বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দফতরগুলি তালাবন্ধ রেখে পঠনপাঠনে বাধা সৃষ্টি করা হচ্ছে কি না, তা জানিয়ে রিপোর্ট দিতে হবে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। এরপরই মঙ্গলবারও হয় শুনানি। 

এর মাধ্যমে বিশ্বভারতীর পড়ুয়াদের দাবিকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট।  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাইকোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে খুলতে হবে হস্টেল। বিশ্বভারতীর ৬ সদস্যের কমিটি, পড়ুয়াদের ২ জনন প্রতিনিধি এবং  শান্তিনিকেতন থানার দু’জন কনস্টেবলের উপস্থিতিতে সমস্ত ঘরের তালা ভেঙে হস্টেল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট।  কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা উপাচার্যের উদ্দেশে মন্তব্য করেন, ' আপনি একজন প্রশাসক। দক্ষ হাতে প্রশাসন সামলাতে হবে। সব সমস্যাতেই পা ছুড়ে কাঁদলে হবে না।  ' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget