এক্সপ্লোর

Rampurhat : রামপুরহাটকাণ্ডে ধৃতদের ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জেরা CBI এর, কী হয় এতে

Forensic psychological assessment : । সবমিলিয়ে এই মুহূর্তে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে, এক নাবালক বাদে মোট ১৯ জনকে হেফাজতে নিয়েছে CBI

প্রকাশ সিনহা, বগটুই : রামপুরহাটকাণ্ডে (Rampurhat) ধৃতদের বিশেষ পদ্ধতিতে জেরা করছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর, ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পদ্ধতিতে জেরা করা হচ্ছে।

কী এই ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট? 

এই পদ্ধতিতে জেরার সময় উপস্থিত থাকছেন একজন মনোবিদও। অভিযুক্তর কথা বলার ভঙ্গি, শরীরী ভাষা দেখে, ওই মনোবিদ আন্দাজ করার চেষ্টা করবেন, অভিযুক্ত সত্যি না মিথ্যা বলছেন। সেইমতো তিনি রিপোর্ট দেবেন সিবিআই-কে । 

কতজন হেফাজতে ? 

শুক্রবার জেরা করা হয় তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ ৬ অভিযুক্তকে। পাশাপাশি এদিনই রামপুরহাটের দমকলের OC এবং রামপুরহাট থানার ২ পুলিশ কর্মীকেও ডেকে পাঠায় সিবিআই। সূত্রের খবর, হত্যাকাণ্ডের রাতে কী হয়েছিল, মুখোমুখি বসিয়ে তাঁদের কাছে জানতে চান গোয়েন্দারা। এর পাশাপাশি এই ঘটনায় জেল হেফাজতে থাকা আরও ৯ অভিযুক্তকে এদিনই হেফাজতে নেয় সিবিআই। সবমিলিয়ে এই মুহূর্তে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে, এক নাবালক বাদে মোট ১৯ জনকে হেফাজতে নিয়েছে তারা।

নিহত ৭ জনের DNA পরীক্ষা

অন্যদিকে, রামপুরহাট হত্যাকাণ্ডে নিহত ৭ জনের DNA পরীক্ষা করাবে CBI। নিহতদের পরিবারের অভিযোগ, এর আগে মৃতদেহ শনাক্ত করতে দেওয়া হয়নি তাঁদের। সিবিআই সূত্রের খবর, সেই কারণে DNA পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামপুরহাট হত্যাকাণ্ডে আরও ৯ জনকে হেফাজতে নিয়েছে সিবিআই। 

ঘটনার প্রেক্ষাপট

২১ মার্চ রাতে তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে খুনের পরই বগটুইয়ে ৯ জনকে পুড়িয়ে মারা হয়। ঘটনায় নিহত ৭ জনের দেহের DNA পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিল CBI  গত ২১ মার্চ রাতে ভাদু শেখের খুনের পরই বগটুইয়ে গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরদিন ওই গ্রামেরই বাসিন্দা সোনা শেখের বাড়ি থেকে ৭ জনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, পুড়ে যাওয়া মরদেহ তাঁদের সনাক্ত করতেই দেওয়া হয়নি । এই অভিযোগের প্রেক্ষিতেই,অগ্নিদগ্ধ হয়ে নিহত ৭ জনের DNA পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে CBI সূত্রের খবর।

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget