এক্সপ্লোর

Birbhum News: বিদ্যুতের 'অতিরিক্ত লোড' টানছে তারাপীঠের ৩০০ হোটেল, নোটিস দফতরের

Power Overload in Birbhum: অনুমোদিত মাত্রার থেকে বেশি বিদ্যুতের লোড ব্যবহারের অভিযোগে তারাপীঠের প্রায় ৩০০টি হোটেলকে নোটিস দিল বিদ্যুৎ দফতর। বিষয়টি নিয়ে এদিন বৈঠকেও বসেন দুপক্ষ।

নান্টু পাল, তারাপীঠ: যতটা অনুমতি তার থেকে অতিরিক্ত লোডে বিদ্যুৎ (power) ব্যবহারের অভিযোগ উঠল তারাপীঠের (tarapith) অধিকাংশ হোটেল(hotel)মালিকের বিরুদ্ধে। সন্দেহের তালিকাভুক্ত হোটেল মালিকদের নোটিস পাঠিয়ে আজ একটি বৈঠকও করেন বিদ্যুৎ দফতরের (power department) আধিকারিকরা। যদিও ক্ষুব্ধ হোটেল মালিকদের অভিযোগ, সঠিক ভাবে তদন্ত না করেই নোটিস পাঠানো হয়েছে তাঁদের। 
কোথায় বিতর্ক:
তারাপীঠে প্রায় চারশোর উপর হোটেল রয়েছে। নানা ধরনের পার্বণে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় বীরভূমের এই শক্তিপীঠে। এর পর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা। সেই উপলক্ষে এখানে লক্ষ লক্ষ পূণ্যার্থীর আসার কথা। কিন্তু তার আগেই বিদ্যুৎ দফতরের তৎপরতায় ক্ষুব্ধ হোটেল কর্তৃপক্ষ। মালিকদের বক্তব্য, অতিরিক্ত লোডের অভিযোগে প্রায় তিনশো হোটেলকে নোটিস পাঠিয়েছেন বিদ্যুৎ আধিকারিকরা যার কোনও ভিত্তি নেই। তাঁদের অভিযোগ, নিজেদের খেয়ালখুশিমতো নোটিস পাঠানো হয়েছে। হোটেল মালিকরা বলছেন, দু'একজনকে পাঠিয়ে তদন্ত করেছে বিদ্যুৎ দফতর। এভাবে হবে না। তাঁরা চান, প্রয়োজনীয় যন্ত্র দিয়ে মিটার মাপার পরই যেন কোনও পদক্ষেপ করা হয়।
সময় দিল বিদ্যুৎ দফতর:
বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ তারাপীঠের একটি বেসরকারি হোটেলে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে হোটেল মালিকদের দাবি মেনে নেয় বিদ্যুৎ দফতর। তবে আধিকারিকদের দাবি, কিছু অভিযোগের প্রেক্ষিতে তাঁরা তদন্ত করে দেখেছিলেন বেশ কিছু হোটেল মালিক বিদ্যুৎ দফতরকে না জানিয়েই অতিরিক্ত লোড ব্যবহার করছে। আজ তাঁদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা। জানানো হয়েছে, অতিরিক্ত লোডের প্রয়োজন হলে সেই মর্মে আবেদন করতে হবে। সে জন্য একমাস সময়ও দিয়েছে বিদ্যুৎ দফতর।     
উল্লেখ্য এই অভিযোগ নতুন নয়। প্রতি বছরই কৌশিকী অমাবস্যার আগে অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগের তদন্ত করে বিদ্যুৎ দফতর। শেষ ২০১৯ সালের তদন্তেও দেখা গিয়েছিল বেশ কিছু হোটেল অনুমোদিত মাত্রার থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করছে। তার পরের দু'বছর করোনার জন্য কৌশিকী অমাবস্যায় জমায়েত হয়নি। বন্ধ ছিল তদন্তও। কিন্তু এ বছর তদন্তেও দেখা গেল, সমস্যা মেটেনি। বলছে বিদ্যুৎ দফতর। 

আরও পড়ুন:আপাতত এবছর স্নাতকে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি নয়', জানালেন শিক্ষামন্ত্রী

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget