এক্সপ্লোর

Durga puja 2021: ২৮৭ বছর! ঐতিহ্যে,  আভিজাত্যে আজও বীরভূমের সুরুল জমিদার বাড়ির পুজোয় সাবেকিয়ানার গন্ধ

পাঁচ খিলানের ঠাকুরদালান, থামযুক্ত নাটমন্দির, নানারঙের কাঁচের ফানুস আর বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি মনে করিয়ে দেয় সাবেকি ঐতিহ্য আর রাজকীয় জৌলসের কথা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলালেও সাবেকি পুজোর গন্ধ আজও এতটুকুও ম্লান হয়নি। বীরভূমের সুরুলের জমিদার বাড়ির দুর্গা মন্দিরের পুজো এবছর ২৮৭ বছরে পড়ল । দেশ-বিদেশের ছড়িয়ে থাকা সরকার বাড়ির সদস্যরা প্রতি বছর এই পুজোয় মিলিত হন । পারিবারিক এই মিলন মেলায় পঞ্চমীর সকাল থেকে বিসর্জন পর্যন্ত থাকে বিভিন্ন রীতি মেনে অনুষ্ঠান । এই চলছে জমিদার বাড়ির পুজোর প্রস্তুতি ।

পাঁচ খিলানের ঠাকুরদালান, থামযুক্ত নাটমন্দির, নানারঙের কাঁচের ফানুস আর বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি মনে করিয়ে দেয় সাবেকি ঐতিহ্য আর রাজকীয় জৌলসের কথা। সময়ের প্রভাবে গ্রাম বাঙলার বহু পুজোকে আধুনিকতা গ্রাস করলেও বীরভূম জেলার সুরুলের জমিদার বাড়ির পুজোয় আজও মিশে আছে মাটির গন্ধ, শিকড়ের টান আর আভিজাত্য। তবে শুধু পুজো পার্ব্বন নয়, এই পরিবারের সঙ্গে  অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে এ অঞ্চলের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটও। দূরদূরান্ত থেকে পর্যটকরা বছরের ৩৬৫ দিন ভিড় করেন । বিশেষ করে সপ্তমীর দিন থেকে বিসর্জন এই সুরুল জমিদার বাড়ির পূজাকে ঘিরে তৈরি হয় বিভিন্ন রীতি মেনে অনুষ্ঠান । জমিদার বাড়ির বাইরে বসে মেলা। বিকিকিনি হয় বেশ ভালোই । কিন্তু গত বছরে করোনা অতিমারীর ফলে সরকারি বিধি নিষেধ থাকার জন্য মন্দির চত্বর মানুষজনের ভিড় অনেক কম ছিল । বন্ধ ছিল মেলা ।

ইতিহাস ও জমিদার বাড়ি সদস্য শিবুপ্রসাদ সরকার থেকে জানা গেছে, অষ্টাদশ শতকের গোড়ার দিকে বর্ধমান জেলার ছোট নীলপুর অঞ্চল থেকে ৩০০ বছর আগে নিঃসন্তান দম্পতি সুরুল এসেছিলেন । তাঁর পুত্র কৃষ্ণহরি সরকারের হাত ধরেই এই পরিবারের সমৃদ্ধির সূচনা। অতীতে সুরুল গ্রামটি ছিল এই সম্ভ্রান্ত পরিবারের বানিজ্যকেন্দ্র মাত্র।  তখন বিদ্যুতের ব্যবস্থা না থাকায় বেলজিয়াম থেকে ঝাড়বাতি দিয়ে মন্দির চত্বর সাজানো হয় । 

জমিদার বাড়ির দুর্গাপুজোতে প্রাচীন প্রথা অনুযায়ী, শোভাযাত্রা হয় দর্শনীয়। দিঘিতে স্নান করিয়ে সাবেকি পালকি করে নবপত্রিকা মন্ডপে নিয়ে আসা হয়। সানাই, কাঁসর, ঢোল বাজিয়ে শোভাযাত্রা হয়।  প্রথা অনুযায়ী, তিনদিন বলি হয়। অষ্টমীর দিন ছাগ বলি , নবমী দিন আখ ,   সপ্তমীতে চাল কুমড়ো বলি হয় । এখানে কোন অন্য ভোগ হয় না । কাছারি বাড়িতে রন্ধন শালায় ভিয়েন বসে, মিষ্টান্ন ভোগ হয়। দশজন কারিগর থাকেন। মিষ্টান্ন ও অন্যান্য ভোগ তৈরি হয় । ভোগে থাকে গাওয়া ঘিয়ের লুচি , সুজি , ছানা । এই সমস্ত ভোগ মা দুর্গা কাছে নিবেদন করা হয় । সরকার জমিদারবাড়ির ২০০ টি পরিবার রয়েছে। ১  হাজারের বেশি সদস্য সকলেই দেশ দেশ-বিদেশে ছড়িয়ে আছে । পুজোর  কটা দিন তাঁরা সবাই আসার চেষ্টা করেন। দশমীর দিন সকালে ঘট বিসর্জনের পরে পরিবারের সদস্যেরা নারায়ণ মন্দিরে মিলিত হন। আজও সেখানে শাঁখ বাজিয়ে শঙ্খ চিলের আহ্বান করা হয়। সরকার পরিবারের সদস্যেরা শঙ্খ চিলের দর্শনকে একটি শুভ সঙ্কেত মনে করেন। আগে বাহকরা কাঁধে করে প্রতিমা বিসর্জনে নিয়ে গেলেও এখন নিরাপত্তার জন্য প্রতিমা বিসর্জন হয় ট্রলিতে। তবে অতীতের স্মৃতি ধরে রাখতে এখনও জ্বালানো হয় মশাল। পাশাপাশি বীরভূম জেলার পুলিশ প্রশাসনের তরফ থেকে বিসর্জনের দিন বিশেষ নজরদারি রাখা হয় ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget