এক্সপ্লোর

Anubrata Mondal: দল কাউকে হাজিরা দিতে বারণ করেনি, অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে অকপট মদন মিত্র

Madan Mitra On Anubrata Mondal: 'দল কিন্তু কাউকে হাজিরা দিতে যেতে বারণ করেনি। যদি দল কাউকে যেতে বারণ করত, তা হলে এসএসকেএম হাসপাতাল থেকে একটা রিপোর্ট সহজেই বের করে দেওয়া যেত।', বললেন মদন মিত্র

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: 'দল (TMC) কাউকে হাজিরা দিতে যেতে বারণ করেনি। যদি দল কাউকে যেতে বারণ করত, তা হলে এসএসকেএম (SSKM) হাসপাতাল থেকে একটা রিপোর্ট (report) সহজেই বের করে দেওয়া যেত যে অনুব্রত মণ্ডল (anubrata mondal) এত অসুস্থ, যেতে পারবেন না।' তৃণমূলের বীরভূম জেলা সভাপতির গ্রেফতারি নিয়ে এবিপি আনন্দের সামনে অকপট কামারহাটির বিধায়ক মদন মিত্র (madan mitra)। 

মদনের কথায় দলনেত্রীর সুর...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জুলাই মাসেই ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই মামলায় গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। বিষয়টি নিয়ে প্রথম কয়েক দিন নীরব থাকার পর বঙ্গসম্মান মঞ্চ থেকে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, দুর্নীতিকে সমর্থন করেন না। অভিযোগ প্রমাণিত হলে 'বিচারে আইন যা রায় দেবে, আমাদের দল মেনে নেবে। বিচারে যত চরমই শাস্তি হোক, আমরা কোনও হস্তক্ষেপ করব না। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আই ডোন্ট মাইন্ড!' এদিন দাপুটে বীরভূম জেলা সভাপতির গ্রেফতারি ঘিরেও একসুর শোনা গেল কামারহাটির বিধায়কের গলায়।

কী বললেন?
'দলের সুপ্রিমো ও সেকেন্ড ইন-কমান্ড বলেছিলেন, কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। গরু অনেক বড় ব্য়াপার। ওটা কাঁধে তুলে নাকি অন্য কোনও ভাবে পাচার করে, তা নিয়ে আমার কোনও ধারণা নেই। তবে আমাকে সিবিআই, ইডি যত বার ডেকেছে, সাড়া দিয়েছি।' এর পরই সংযোজন, 'দল কিন্তু কখনও কাউকে বলেনি যেও না। যদি দল কাউকে যেতে বারণ করত, তা হলে এসএসকেএম হাসপাতাল থেকে একটা রিপোর্ট সহজেই বের করে দেওয়া যেত যে অনুব্রত মণ্ডল এত অসুস্থ, যেতে পারবেন না। কিন্তু এসএসকেএম তাঁকে স্থিতিশীল বলেছে, পার্থকে স্থিতিশীল বলেছে।' সে না হয় দলের কথা। কিন্তু বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে বার বার তলব করা সত্ত্বেও গেলেন না কেন? প্রশ্ন করা হলে অবশ্য মদনের উত্তর, 'সেটা উনি বলতে পারবেন।' সঙ্গে সংযোজন, 'আমাকে বলা হয়েছিল উনি সুস্থ নন। সংবাদপত্রেও তাই দেখলাম। এখনও গ্রেফতার করা হয়েছে ওঁকে। দেখা যাক।'
     গরু পাচার কাণ্ডে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে মোট দশ বার তলব করেছিল সিবিআই। তার মধ্যে মাত্র এক বার হাজিরা দিয়েছিলেন তৃণমূল নেতা। হালে তাঁকে ফের তলব করা হলে জানিয়েছিলেন, একই দিনে এসএসকেএমের ডাক্তারদের সঙ্গে পূর্বনির্ধারিত চেক আপ রয়েছে তাঁর। সেই চেক-আপে অবশ্য জানানো হয়েছিল, ভর্তি হওয়ার দরকার নেই তাঁর। এর পর বোলপুর ফিরে আসেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সেখানে ফের তলবের নোটিস দিতে আসেন সিবিআই আধিকারিকরা। তার পর যা ঘটেছে, সেটা মোটামুটি জানা। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। যদিও এ ব্যাপারে নিজস্ব স্টাইলে অবস্থান স্পষ্ট করলেন মদন। বললেন, 'বিজেপি হঠাৎ বলতে শুরু করেছে, ডিসেম্বরে ওরা লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করবে। আমাদের ২২০ জন বিধায়ক রয়েছেন। তাঁদের প্রত্যেককে গ্রেফতার করবেন নাকি তাঁদের বিরুদ্ধে মামলা দেবেন নাকি দুর্ঘটনায় মারা যাবেন তাঁরা নাকি আত্মহত্যা করবেন?' 
    দুর্নীতির প্রশ্নে ও বিরোধীদের পাল্টা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল বিধায়কের অবস্থান স্পষ্ট। কিন্তু তা হলে কি এবার কেষ্ট-র সঙ্গে দূরত্ব বাড়াবে তৃণমূল? দেখতে চায় বাংলা। 

 

আরও পড়ুন:ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget