এক্সপ্লোর

Mamata Banerjee: 'চ্যালেঞ্জ নিলাম, বীরভূম আমি নিজে দেখব' জানিয়ে দিলেন মমতা

Birbhum News: বীরভূম জেলা তৃণমূলের রাশ নিজের হাতে রাখার কথা ফের জানালেন তৃণমূল নেত্রী।

বীরভূম: দলীয় বৈঠকে বার্তা দিয়েছিলেন, এবার সভামঞ্চ থেকেও জানিয়ে দিলেন, কেষ্ট-হীন বীরভূমে দলের স্টিয়ারিং থাকবে তাঁর হাতেই। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বীরভূমের মানুষ ভয় পাবেন না। অনেককে ভয় দেখানো হচ্ছে এজেন্সি আসবে। অনেককে ভয় দেখানো হচ্ছে, বিজেপি আসছে। কিচ্ছু না, নাথিং, চ্যালেঞ্জ নিলাম, বীরভূম আমি নিজে দেখব।’’

দলের স্টিয়ারিং তাঁর হাতেই: চলতি বছরই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Poll)। কিন্তু বীরভূমে তৃণমূলের ভোট ম্যানেজার অনুব্রত মণ্ডল, গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলবন্দি। ভোটের আগে তাঁর জামিন হবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়। এই প্রেক্ষাপটেই, বীরভূম জেলা তৃণমূলের রাশ নিজের হাতে রাখার কথা ফের জানালেন তৃণমূল নেত্রী। দলীয় বৈঠকের পরে এবার খোলা মঞ্চ থেকেও সেই বার্তা দিলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতে নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন। এত কিছুর মধ্যে একবারও নাম করলেন না অনুব্রত মণ্ডলের। তবে বুঝিয়ে দিলেন, জেলা সভাপতির পাশেই আছে দল।

লাল মাটির জেলা বীরভূমে, তৃণমূল আর অনুব্রত মণ্ডল সমার্থক। তাঁর প্রতি দলীয় নেতৃত্বের এতটাই ভরসা যে, জেলবন্দি হওয়ার পরও জেলা তৃণমূল সভাপতির পদে বহাল আছেন অনুব্রত। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ২-১ জন নেতাকে জেলে পুরে রাখলেও, মনে রাখবেন ভোট দেয় মানুষ, ইলেকশনের সময় এমনিতেই তাঁকে ঘরের বাইরে বের হতে দিতেন না, এই জেলা আমি নিজে দেখব। ববি আমাকে সাহায্য করব। ৭ সদস্য রয়েছে।’’

অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে সংগঠন কে দেখবেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কিছুদিন আগে চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ ও আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের ওপর বীরভূমের দায়িত্ব সঁপে দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পরে তাঁদের সঙ্গে বীরভূমে অনুব্রত-বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত কাজল শেখ, শতাব্দী রায় ও অসিত মালেরও নাম অন্তর্ভুক্ত করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “চ্যালেঞ্জ নিলাম, ববি আমার সাথে থাকবে, চাঁদু থাকবে, অভিজিৎ থাকবে, অভেদানন্দ থাকবে।   গদা আমাদের, বিকাশ থাকবে। চাঁদু থাকবে। আশিস দারা থাকবে। শতাব্দীরা থাকবে। অসিত মালরা থাকবে। যত ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে, লইয়ার্স সেল থেকে শুরু করে, এডুকেশন সেল থেকে শুরু করে, ছাত্র, যুব, ইউথ থেকে শুরু করে, সিভিক সোসাইটি থেকে শুরু করে, সবাই থাকবে সাথে। আমি ৬ মাস পরপর বীরভূম আসব।’’

আরও পড়ুন: Justice Abhijit Ganguly: 'লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি' মন্তব্য বিচারপতির

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget