এক্সপ্লোর

Rampurhat: রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে রিপোর্ট তলব নবান্নের

Rampurhat Death Controversy: সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্‍পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।

সুমন ঘড়াই, কলকাতা:  বীরভূমের রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যুর ঘটনা নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেন রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।  মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজি বৈঠকে বসেন। সূত্রের খবর, কীভাবে ঘটনা ঘটল, স্থানীয় প্রশাসনের কতটা তত্‍পরতা ছিল, এ সব নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।

তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট। তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন। মোট ১০ জনের দেহ উদ্ধার হয়েছে, জানাল দমকল। থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। ‘দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে’, জানালেন বীরভূমের পুলিশ সুপার। উপপ্রধান খুনের পরেই তাঁর অনুগামীদের এলাকায় তাণ্ডব, দাবি স্থানীয় সূত্রের। ‘বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১০ জনের’, দাবি স্থানীয় সূত্রে।                                    

আরও পড়ুন, রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুনে দুষ্কৃতীদের চিনতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা

এদিকে, বীরভূমের রামপুরহাট আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। রামপুরহাট মেডিক্যাল কলেজ সূত্রে এই দাবি করা হয়েছে।  হাসপাতাল সূত্রে দাবি, মৃত ৯ জনের মধ্যে রয়েছে ২ শিশু, ৬ মহিলা ও এক পুরুষ। গতকাল রাতেই অগ্নিদগ্ধ অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে এক মহিলার রাতেই মৃত্যু হয়। বাকিদের দফায় দফায় আনা হয় হাসপাতালে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় এখনও চার জন চিকিত্‍সাধীন বলে হাসপাতাল সূত্রে দাবি।    

অন্যদিকে, বীরভূমের বকটুই গ্রামের ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ বিজেপির। অবিলম্বে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি। মামলা দায়েরের অনুমতি আদালতের। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  এমনটাই পুলিশ সূত্রে দাবি। এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় গ্রামে।  

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
Birbhum News: DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার আরও এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সদস্য ছিলেন টুলু মণ্ডলের সিন্ডিকেটের
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget