এক্সপ্লোর

Birbhum Political Murder : রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুনে দুষ্কৃতীদের চিনতে পেরেছেন প্রত্যক্ষদর্শীরা

উপপ্রধানের ওপর হামলার সময় সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। সেই প্রত্যক্ষদর্শীরা দুষ্কৃতীদের চিনতে পেরেছেন বলে পুলিশ সূত্রে খবর।

নান্টু পাল ও আবির ইসলাম, রামপুরহাট : বীরভূমের রামপুরহাটে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।  এমনটাই পুলিশ সূত্রে দাবি। এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় গ্রামে। 

১০টি বাড়িতে আগুন
তৃণমূল উপ প্রধান খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট । তৃণমূল নেতা খুনের পর বকটুই গ্রামের অন্তত ১০টি বাড়িতে আগুন লাগে। কেউ পরিকল্পনা করে আগুন লাগালো, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। মোট ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে, জানিয়েছে দমকল । ঘটনার পর থমথমে গ্রাম, এলাকায় পুলিশ পিকেট। 

উপপ্রধানের ওপর হামলার সময় সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। সেই প্রত্যক্ষদর্শীরা দুষ্কৃতীদের চিনতে পেরেছেন বলে পুলিশ সূত্রে খবর।  গ্রামে উত্তেজনা থাকায় সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।  
সোমবার জাতীয় সড়কের ধারে, দোকানে চা খাওয়ার সময়, তাঁকে লক্ষ্য বোমা ছোড়ে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।  

সাম্প্রতিক খুন 
গত ১৩ মার্চ, ভরসন্ধেয় পাড়ার মধ্যে তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! ভয়ঙ্কর ঘটনা উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর। অন্য়দিকে ত্রিশঙ্কু ঝালদা পুরসভায় কংগ্রেসের প্রতীকে জিতেছিলেন তপন কান্দু, যাঁকে গুলি চালিয়ে খুন করা হয়। নিহতের স্ত্রীর অভিযোগ, জয়ের পর থেকেই তপন কান্দুকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, যার সঙ্গে যুক্ত থানার আইসি-ও।

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় সুপারি কিলার গ্রেফতার হলেও, মাস্টারমাইন্ড কে, এখনও জানা যায়নি। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে আততায়ী এখনও ধরা পড়েনি। তার মধ্যেই এবার বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানেক খুন! কেন এভাবে একের পর এক খুন? কবে থামবে এই রক্ত ঝরা? 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget