এক্সপ্লোর

Rampurhat Violence : 'ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র' বিস্ফোরক দাবি রামপুরহাট কাণ্ডে গ্রেফতার আনারুলের

Conspiracy Theory on Rampurhat Violence : এদিন রামপুরহাট মেডিক্যালে তাঁকে নিয়ে আসার পথেও নিজেকে নির্দোষ দাবি করলেন তিনি। পাশাপাশি অভিযোগ শানালেন ষড়যন্ত্রেরও।

সুকান্ত মজুমদার ও সন্দীপ সরকার, রামপুরহাট :  রামপুরহাটকাণ্ডে (rampurhat violence) ষড়যন্ত্রের (conspiracy) শিকার তিনি, এমনই বিস্ফোরক দাবি করলেন রামপুরহাটকাণ্ডে গ্রেফতার হওয়া আনারুল হোসেন (anarul hossain)। তাঁর কথায় 'ষড়যন্ত্র হয়েছে...ষড়যন্ত্র'। তবে কে বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে জানতে চাওয়া হলে অবশ্য আর কোনও কথা বলেননি গ্রেফতার হওয়া রামপুরহাটের তৃণমূল নেতা (TMC leader)। ষড়যন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি আরও একটি বিস্ফোরক দাবিও করেছেন তিনি। আনারুলের দাবি, তাঁর কাছে পুলিশ (Police) ডাকার জন্য কোনও ফোন আসেনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (mamata banerjee) বগটুই গ্রামে গিয়ে আনারুল হোসেনকে গ্রেফতারের নির্দেশ দেওয়ার আগে জানিয়েছিলেন পুলিশে ফোন করতে বলা হলেও তেমনটা করেননি আনারুল। তাঁর বিরুদ্ধে স্থানীয়দের একাংশেরও তাই অভিযোগ ছিল। যদিও ফোন করার কথা অস্বীকার করার পাশাপাশি আনারুলের দাবি, 'গ্রেফতার করা হয়নি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আত্মসমর্পণ করেছি।' রামপুরহাট কাণ্ডের দিন ও ঘটনার পরে আরও দু'দিন তিনি বাড়িতে ছিলেন বলেই জানান আনারুল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কিছুক্ষণ পরই তারাপীঠ থেকে গ্রেফতার করা হয়েেছিল তৃণমূল নেতা আনারুল হোসেনকে। তারপর তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। প্রথমবার সংবাদমাধ্যমের মুকোমুখি হয়েও আনারুল দাবি করেছিলেন, তিনি নির্দোষ, মুখ্যমন্ত্রীর নির্দেশেই আত্মসমর্পণ করেছেন। এদিন রামপুরহাট মেডিক্যালে তাঁকে নিয়ে আসার পথেও নিজেকে নির্দোষ দাবি করলেন তিনি। পাশাপাশি অভিযোগ শানালেন ষড়যন্ত্রেরও।

যে বিস্ফোরক দাবি সামনে আসার পর কারোর নাম আনারুল না নিলেও তাঁর গ্রেফতারির পরই তাঁর সমর্থক থেকে আত্মীয় সকলেই কাঠগড়ায় তুলেছিলেন বীরভূমের তৃণমূল সভাপতিকে। আনারুল হোসেনের ভাইপো দাবি করেছিলেন, 'অনুব্রত মণ্ডলই ফাঁসিয়ে দিয়েছে আনারুলকে।' যা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি অনুব্রত মণ্ডল। তবে বিরোধীরা ক্রমশ নিশানা করে চলেছে তাঁকেই। এদিন অনুব্রত মণ্ডলকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'তদন্তকারী সংস্থাকে বলব শুধু মার্ডারারদের ধরলে হবে না, বাইক বাহিনকে ধরলে হবে না। যারা ফোন করেছেন, তাদের ফোন কল রেকর্ড করতে হবে। অনুব্রত মণ্ডলের কল রেকর্ড আগে ধরা উচিত। তার সঙ্গে পশ্চিমবঙ্গে পুলিশমন্ত্রীর ওইদিন কতবার কথা হয়েছে সেটা দেখা উচিত।'

আরও পড়ুন- দলেই কি চাপে অনুব্রত? কুণালের খোঁচা 'উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget