এক্সপ্লোর

Anubrata Mandal : দলেই কি চাপে অনুব্রত? কুণালের খোঁচা 'উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন'

Anubrata Mandal on Kunal Ghosh : যে প্রসঙ্গে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির পাল্টা 'আমি ওনার সম্পর্কে কিছু বলতে রাজি নই।'

কৃষ্ণেন্দু অধিকারী, মনোজ বন্দ্যোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম ও কলকাতা : রামপুরহাটকাণ্ডের (rampurhat violence) পর কি চাপে অনুব্রত মণ্ডল (anubrata mandal)? ঘরে-বাইরে কি চাপ বাড়ছে বীরভূমের (birbhum) দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল (TMC) নেতার ওপর? বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বগটুই গ্রামে যান অনুব্রত মণ্ডল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশে দাঁড়িয়ে সুচপুরের মতো করে মামলা সাজানোর পরামর্শ দেন। এরপর শুক্রবার কিছুটা ইঙ্গিতপূর্ণভাবেই অনুব্রত মণ্ডল সম্পর্কে কটাক্ষ করতে শোনা যায় কুণাল ঘোষকে। 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh) বলেছেন, 'অনুব্রত মণ্ডল বড় নেতা, বেশি বোঝেন, ওনার কোনও কথার প্রেক্ষিতে আমি কোনও মন্তব্য করার প্রয়োজন আছে বলে মনে করি না।' কেন তিনি এরকম কথা বলছেন জানতে চাইলে তাঁর সংযোজন, উনি অনেক বড় নেতা, বেশি বোঝেন, আমি ওনার সম্পর্কে মন্তব্য করব না।' যে প্রসঙ্গে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির পাল্টা 'আমি ওনার সম্পর্কে কিছু বলতে রাজি নই।'

প্রসঙ্গত, রামপুরহাটকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের আত্মীয়ও ইতিমধ্যেই অনুব্রতর মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। ধৃত আনারুল হোসেনের ভাইপোর সরাসরি অভিযোগ, 'অনুব্রত মণ্ডল আমার কাকাকে ফাঁসিয়েছে'। বিরোধীদেরও আক্রমণের মুখে অনুব্রত মণ্ডল। সিপিএমের (cpm) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (sujan chakraborty) বলেছেন, 'কেউ বলছেন টিভি ব্লাস্ট, কেউ বলছেন শট সার্কিট। অনুব্রত মণ্ডলের ১০০ শতাংশ ষড়যন্ত্র। ওর নেতৃত্বে ক্ষমতা দখলের লড়াই চলছে।' বিজেপি (bjp) সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan) আক্রমণ শানিয়ে বলেছেন, 'ভাদু শেখ খুনের পর আনারুল অনুব্রত মণ্ডলকে ফোন করেছিল। অনুব্রত বলে কয়েকটা বাড়িতে আগুন ধরিয়ে দিতে।' বিষ্ণপুরের বিজেপি সাংসদের বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না।

আরও পড়ুন- 'আমাকেও কেনার জন্য এসেছিল, মাথা বিক্রি করার লোক নই' সিবিআই তদন্তে অনড় থেকে বিস্ফোরক আনিস খানের বাবা

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget