এক্সপ্লোর

Rampurhat Violence: বগটুইয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন জেলাশাসক, দিলেন আশ্বাস

Rampurhat Fire: মঙ্গলবার বগটুইয়ে গেল জেলা প্রশাসনের দল। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন জেলাশাসক। খোঁজখবর নিলেন পড়াশোনা নিয়ে।

নান্টু পাল, বীরভূম: বগটুই গ্রামে রয়েছেন একাধিক উচ্চ মাধ্যমিক পড়ুয়া। রয়েছে একাদশ শ্রেণির পড়ুয়ারাও। বগটুইকাণ্ডের পর ভয়ে কাঁটা তাঁরা। মঙ্গলবার তাঁদের সঙ্গেই দেখা করল বীরভূমের জেলা প্রশাসন। এদিন ওই পড়ুয়াদের সঙ্গে দেখা করেন বীরভূমের জেলা শাসক (DM) বিধান রায়, মহকুমা শাসক সাদ্দাম নাভাস। ওই দলে ছিলেন ব্লক আধিকারিক এবং আরও একাধিক প্রশাসনিক আধিকারিক। আগামী ২রা এপ্রিল থেকে শুরু উচ্চ মাধ্যমিক (Higher Secondary)। তার আগে পরীক্ষার্থীদের ভরসা জোগাতে তাঁদের সঙ্গে দেখা করল জেলা প্রশাসন। পড়ুয়ারা যাতে ভাল করে পরীক্ষা দেন তা নিয়ে শুভেচ্ছা জানান জেলাশাসক। পড়াশোনার খোঁজখবরও নেন।

কী বললেন জেলাশাসক:

জেলাশাসক বিধান রায় বলেন, 'আগামী ২ তারিখ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। বগটুই গ্রামে  ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। এটা জেনেই আমি গ্রামে এসেছি। এই বাচ্চারা পরীক্ষা দেবে। প্রস্তুতি কেমন হয়েছে তার খোঁজ খবর নিতে এসেছি। তারা যাতে ভয় না পার তার জন্য বলেছি। বাবা-মা কে বলেছি ঠিকঠাক ভাবে পরীক্ষার প্রথম দিন ওই বাচ্চাদের সকাল সকাল স্কুলে পাঠাতে। ওই পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড (admit card) পেয়েছে কি না সেটাও খোঁজ নেওয়া হয়েছে।'

আতঙ্কের ছবি:

বগটুইয়ে ভয়াবহ সেই ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহ। তারপরেও কমেনি আতঙ্ক (fear)। ভয় নিয়ে, আতঙ্ক নিয়েই উচ্চমাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছেন সেই এলাকায় পডুয়ারা। এখনও পড়তে বসলেই যেন চোখের সামনে ভাসছে সেদিনের ঘটনা। কদিন পরেই পরীক্ষা কিন্তু, মনের যা অবস্থা এখনও মন দিয়ে পড়াশোনা করতে পারছেন না কেউ। তার উপর এলাকায় বারবার আসছে পুলিশ। এই পরিস্থিতিতে ভাল করে পরীক্ষা দেওয়া নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা। এই গ্রামের ১৩ জন দ্বাদশ শ্রেণির এবং ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন। ওই গ্রামেরই বাসিন্দা রামপুরহাট বিদ্যাভবনের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী সুহানা খাতুন। ঘটনার পর থেকেই, বাবা ও ভাই এলাকা ছাড়া। মায়ের সঙ্গে কোনওরকমে বাড়ি আগলে পড়ে রয়েছে এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সুহানা খাতুন বলেন, 'মন বসাতে পারছি না। এখন দেখছি সব তালগোল পাকিয়ে যাচ্ছে।' একই অবস্থা, সুহানার বন্ধু শিখা খাতুনেরও। তিনি বলেন, 'আতঙ্কে ভালভাবে পড়তে পারছি না।'

আরও বলুন: বিজেপি-কে রুখতে চাইলে বিরোধী ভোটে ভাগ বসানো কেন? জোট ঐক্য নিয়ে মমতাকে পাল্টা সুজনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget