এক্সপ্লোর

Rampurhat Violence: জীবন্ত পুড়িয়ে ৮ জনকে খুন? রামপুরহাট হত্যাকাণ্ডের এফআইআর-এ কী জানান হয়েছে?

Rampurhat CBI FIR: কখন খুন হয়েছিলেন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ? এরপর আগুন লাগানোর ঘটনা কখন ঘটে? সেইসময় পুলিশ কোথায় ছিল? রয়েছে বিস্তারিত তথ্য

সন্দীপ সরকার, বগটুই: সোমবার রাতে ঠিক কী ঘটেছিল রামপুরহাটের বগটুই গ্রামে? কখন খুন হয়েছিলেন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ? এরপর আগুন লাগানোর ঘটনা কখন ঘটে? সেইসময় পুলিশ কোথায় ছিল? কতক্ষণ পরে তারা পৌঁছেছিল ঘটনাস্থলে? সেখানে পৌঁছে পুলিশের ভূমিকা কী ছিল? রামপুরহাট হত্যাকাণ্ডের এই সমস্ত তথ্যই আছে সিবিআই-কে দেওয়া পুলিশের এফআইআরে। এবিপি আনন্দর হাতে সেই এফআইআরের প্রতিলিপি।                              

ঠিক কী হয়েছে? 

এফআইআরে উল্লেখ, রাত সাড়ে ৮টা নাগাদ তৃণমূল উপপ্রধান ভাদু শেখ বোমাবাজিতে আহত হন পুলিশ জানতে পারে। ৮টা ৫০-এ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ৯টা ৩৫-এ রামপুরহাট থানার ডিউটি অফিসার বগটুইয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের জানান, গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাত ১০টা ৫-এ অর্থাৎ অগ্নিসংযোগের ঘটনার আধঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গিয়ে দেখা যায়, ৮টি বাড়ি জ্বলছে। পুলিশের তরফে দমকলকে খবর দেওয়া হয়। রাত ১০টা ২৫-এ গ্রামে আসে দমকলের ২টি ইঞ্জিন। চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আগুন নিভিয়ে রাত ২টোয় চলে যায় দমকল। আগুন নিভলেও প্রচণ্ড তাপের কারণে কোনও বাড়িতেই ঢোকেননি দমকল কর্মীরা। পরদিন সকাল ৭টা ১০-এ ফের উদ্ধারকাজ শুরু করে দমকল। একটি বাড়ি থেকে উদ্ধার হয় ৭টি ঝলসানো দেহ। 

নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা 

এদিকে,রামপুরহাটের বগটুই গ্রামে সিবিআই। একের পর এক পুড়ে যাওয়া বাড়ি থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তদন্তের মাঝেই রামপুরহাট থানায় যায় সিবিআই। সোমবার রাতে হত্যাকাণ্ডের পরে বগটুই গ্রামে গিয়ে কী কী দেখেছিলেন? পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান সিবিআই আধিকারিকরা। রিপোর্ট সংগ্রহ করা হয় দমকলের আধিকারিকদের কাছ থেকে।

বগটুই গ্রাম থেকে দ্বিতীয় দফায় ফের রামপুরহাট থানায় যান সিবিআই আধিকারিকরা। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং আইজি বর্ধমান রেঞ্জ ভরতলাল মীনার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন তাঁরা। কথা হয় রাজ্য সরকারের তৈরি SIT-এর অফিসারদের সঙ্গে।           

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget