এক্সপ্লোর

Rampurhat Violence: পাথর-কয়লা পাচারের টাকা নিয়ে বিবাদের জেরে খুন? দাবি ভাদু শেখের বাবার

Rampurhat Death Controversy: বখরার টাকা নিয়ে গন্ডগোলের জেরেই কি খুন হতে হল ভাদু শেখকে? নিহত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের স্ত্রী এবং বাবা সরাসরি এই অভিযোগই করছেন। 

সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও প্রকাশ সিন্হা, কলকাতা: বগটুইয়ে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান খুনের পরই, শুরু হয়েছিল আগুনে পুড়িয়ে হত্যালীলা। কিন্তু, পঞ্চায়েত উপপ্রধানের খুনের নেপথ্যে কি রয়েছে বখরা সংক্রান্ত বিবাদ? পাথর ও কয়লা পাচারের টাকা নিয়ে গন্ডগোল থেকেই কি গোটা ঘটনার সূত্রপাত? নিহত ভাদু শেখের বাবা তেমনটাই দাবি করেছেন।


ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন ও নিহত তৃণমূলের উপ প্রধান ভাদু শেখের দুজনেরই রয়েছে প্রাসাদোপম বাড়ি। এলাকায় প্রবল প্রতিপত্তি। এসবের নেপথ্যে কি বালি, কয়লা এবং পাথর পাচারের বখরার বিপুল টাকা? বখরার টাকা নিয়ে গন্ডগোলের জেরেই কি খুন হতে হল ভাদু শেখকে? নিহত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের স্ত্রী এবং বাবা সরাসরি এই অভিযোগই করছেন। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, আনারুলের অধীনে ৯টা পঞ্চায়েত এলাকা পড়ে। এর মধ্যে একটা পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন ভাদু শেখ। অভিযোগ, এই পঞ্চায়েত এলাকাগুলো দিয়ে বালি, কয়লা এবং পাথর পাচারের জন্য মোটা টাকা আসত পঞ্চায়েতে। 

আরও পড়ুন, রাজমিস্ত্রি থেকে দাপুটে তৃণমূল নেতা, কীভাবে রকেটের গতিতে উত্থান আনারুল হোসেনের?

৯টা পঞ্চায়েত থেকে তৃণমূলের ব্লক সভাপতি আনারুলের কাছে মাসে মাসে মোটা টাকা আসত বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বীরভূমের বিভিন্ন এলাকায় কয়লা এবং পাথর পাচারের টাকা ওড়ে। এই কারবার যার, টাকাও তার। তাই পাচার-কারবার কব্জা করতে খুন-জখমও নতুন নয়। সোমবার যে বাড়িতে সাতজনকে আগুন লাগিয়ে হত্যা করা হয়, সেই বাড়ির মালিক শেখ সোনার বোনের দাবি, ভাদু শেখ এবং আনারুল হোসেনও ব্যতিক্রম ছিলেন না। 

শেখ সোনার বোন হাসিনা বিবি বলেন, "ভাদু আর আনারুল একই। এরা খুন করত, আমার ভাইয়ের নামে দোষ পড়ত।" বখরা বিবাদে খুন তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ? খুন-আগুনের শিকড় লুকিয়ে সেখানেই? গতবছর খুন হয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের দাদা বাবর। এরপরই রামপুরহাটের SDPO’র কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছিলেন ভাদু শেখ। 

SDPO এই চিঠিটা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদরকে ফরওয়ার্ড করেন। শেষমেশ অবশ্য ভাদু শেখকে খুন হতে হল। আর তারপরই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল আটজনের। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget