এক্সপ্লোর

Birbhum Violence: রাজমিস্ত্রি থেকে দাপুটে তৃণমূল নেতা, কীভাবে রকেটের গতিতে উত্থান আনারুল হোসেনের?

Rampurhat Fire: রামপুরহাটকাণ্ডের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, এই আনারুল একসময় ছিলেন রাজমিস্ত্রি।

আবীর দত্ত, অর্ণব মুখোপাধ্যায় ও আবির ইসলাম, রামপুরহাট: রাজমিস্ত্রি থেকে তৃণমূলের (TMC) দাপুটে নেতা। মাটির বাড়ি থেকে অট্টালিকার বাসিন্দা। এলাকায় প্রবল প্রতিপত্তি। ৬ বছরে রকেটের গতিতে উত্থান হয় রামপুরহাট (Rampurhat) এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের। যাঁকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে গ্রেফতার করল পুলিশ। 

রকেটের গতিতে আনারুলের উত্থান

রামপুরহাট লাগোয়া সন্ধিপুর এলাকায় প্রাসাদের মতো বাড়ির বাসিন্দা আনারুল। তবে তাঁর এই প্রতিপত্তি বেশিদিনের নয়। স্থানীয় সূত্রে খবর, আনারুল একটা সময়ে রাজমিস্ত্রির কাজ করতেন। তখন তিনি সপরিবারে থাকতেন মাটির বাড়িতে। তারপর তিনি তৃণমূলে যোগ দেন। রাজ্যে পালাবদলের পর ২০১১ সাল থেকে হয়ে ওঠেন ঠিকাদার। সেই থেকে আনারুলের উত্থান শুরু। কয়েক বছরের মধ্যেই মাটির বাড়ি হয়ে ওঠে অট্টালিকা।

তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার পর আনারুলের ক্ষমতা ও প্রতিপত্তি দুটোই বাড়ে। স্থানীয় সূত্রে খবর, বগটুই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি আনারুলই ছিলেন কার্যত শেষ কথা। তাঁর অধীনে ৯টি পঞ্চায়েত এলাকা পড়ে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে এই ৯টা পঞ্চায়েতে বিরোধীরা কোনও মনোনয়ন দিতে পারেনি বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, আনারুল ছিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। বছর পাঁচেক আগে থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুলের সম্পর্ক খারাপ হতে শুরু করে। 

অনুব্রত মণ্ডলের সঙ্গে আনারুলের বিরোধ

বৃহস্পতিবার বগটুই গ্রামে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান অনুব্রত। মুখ্যমন্ত্রী মামলা ভাল করে সাজানোর নির্দেশ দেন। তিনি বলেন, ‘কেসটা খুব ভালভাবে আটঘাট বেঁধে সাজাতে হবে। কারণ, আমি শুনেছি আগের কেসটা, যেটা মার্ডার হয়েছিল তিন-চার বছর আগে হাইকোর্ট থেকে বেল পেয়ে গিয়েছে।’

তখন পাশে দাঁড়ানো অনুব্রত মুখ্যমন্ত্রীকে সুচপুর গণহত্যার মামলার কথা মনে করিয়ে দেন। সঙ্গে সঙ্গে অনুব্রতর কথার রেশ ধরে পুলিশকর্তাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সূচপুরে যেমন হয়েছিল, লোকটা এখনও জেলে রয়েছে। সূচপুরের কেসটা দেখে নিন।’

মুখ্যমন্ত্রী ও অনুব্রত বগটুই গ্রাম ছাড়ার কিছুক্ষণ বাদে গ্রেফতার হন তৃণমূলের দাপুটে নেতা আনারুল। পুলিশ তাঁর প্রাসাদোপম বাড়িতে পৌঁছনোর পরই তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন আনারুলের ভাইপো। তাঁর দাবি, অনুব্রতর সঙ্গে সম্পর্ক খারাপ বলেই মিথ্যা মামলায় আনারুলকে ফাঁসানো হচ্ছে। এ বিষয়ে অনুব্রত কোনও মন্তব্য করতে চাননি।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget