এক্সপ্লোর

Rampurhat Violence Update: রামপুরহাটে হত্যালীলার ৫ দিন পার, এখনও আতঙ্কের অন্ধকারে ঢাকা বগটুই

Birbhum Violence: বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে, স্বজনহারা পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, স্বজনহারাদের মধ্যে বানিরুল শেখ ও মিহিলাল শেখ ২টি করে চেক পেয়েছেন।

অর্ণব মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাস, বীরভূম: ভয়াবহ হত্যাকাণ্ডের পরে ৫ দিন কেটে গেছে। এখনও আতঙ্কের অন্ধকারে ঢাকা রামপুরহাটের বগটুই গ্রাম। বহু বাড়িতে তালা ঝুলছে। গ্রামে পুলিশের ক্যাম্প বসলেও, সাহস করে বাড়ি ফিরতে পারছেন না অনেকে। আজ সাঁইথিয়ার বাতাসপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আর্থিক সাহায্যের চেক দিয়ে আসেন রামপুরহাটের বিডিও।

রামপুরহাট কাণ্ডে তদন্তে সিবিআই: শনিবার রামপুরহাটের বগটুইতে গিয়ে, তদন্ত শুরু করেছে সিবিআই। অন্যদিকে, আগুনে যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদিন তাঁদের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দিল রাজ্য প্রশাসন। শনিবার সাঁইথিয়ায় বাতাসপুরে গিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের হাতে ২ লক্ষ টাকা করে সরকারি সাহায্যের চেক তুলে দেয় প্রশাসন। ১০ জনের হাতে মোট ২০ লক্ষ টাকার চেক তুলে দেন রামপুরহাটের বিডিও। দেওয়া হয় ত্রাণ সামগ্রীও। রামপুরহাটের বিডিও সুবীরকুমার দে বলেন,  “চাল, ডাল বেবিফুড, অন্যান্য সামগ্রী আছে, গ্রামে কাউকে যোগাযোগ করতে পারছিলাম না।এখানে এসে দিয়ে গেলাম। ’’

বৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে, স্বজনহারা পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রের খবর, স্বজনহারাদের মধ্যে বানিরুল শেখ ও মিহিলাল শেখ ২টি করে চেক পেয়েছেন। ৫ লক্ষ টাকার চেক পেয়েছেন সোনা শেখ, ফটিক শেখ এবং বাসাপাড়ার নুরুল কাজি। মৃত নুরনেহার বিবির পরিবারের সদস্য হিসেবে,  নেকলাল, শেখলাল, বানিরুল, মোবিনা ও মিহিলাল শেখকে আৰ্থিক সাহায্য ভাগ করে দেওয়া হয় বলে প্রশাসন সূত্রের খবর।

বগটুইয়ের স্বজনহারাদের মধ্যে সরকারি চাকরির আবেদন জানিয়েছেন, মিহিলাল শেখ ও তাঁর মেয়ে পলি বিবি, বানিরুল শেখের ছেলে কিরণ ও মেয়ে মিলি। সোনা শেখের ছেলে আসাদুলও চাকরির জন্য আবেদন জানিয়েছেন। বগটুই গ্রামে জীবন্ত দগ্ধ হয়ে ৮ জনের মৃত্যুর ৫ দিন পরেও থমথমে বগটুই। গ্রাম শুনশান, গ্রামে একের পর এক বাড়ি তালাবন্ধ। গ্রামে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে, ইএফআর মোতায়েন। গ্রাম খালি। এদিন সাঁইথিয়ায় আশ্রয় নেওয়া আক্রান্ত পরিবারগুলির সঙ্গে কথা বলতে যান, রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী।

আরও পড়ুন: CBI Investigation in Rampurhat Violence : রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে 3D লেজার স্ক্যানিংয়ের ব্যবহার সিবিআইয়ের, কী এই প্রযুক্তি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget