এক্সপ্লোর

Shantiniketan Sonajhuri Haat : অনুব্রত গ্রেফতার, বন্ধ সোনাঝুরি হাট ! 'বিরক্ত' পর্যটকরা

Sonajhuri Haat অনুব্রত মণ্ডলের গ্রেফতার-পর্বে মাঝেমধ্যেই সোনাঝুরি হাট বন্ধ রেখে প্রতিবাদ চলবে বলে জানিয়েছে হাট কমিটি। 

আবীর ইসলাম, বীরভূম : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদ  চলছে জেলায় জেলায়। পথে নেমেছেন তৃণমূলের প্রতিনিধিরা। এরই মধ্যে অভিনব প্রতিবাদ অনুব্রত-গড় বীরভূমেই। 

সোনাঝুরি হাট বন্ধ 
প্রতি শনিবার করে বসে  শান্তিনিকেতনের সোনাঝুরি হাট । এই হাট আজকাল প্রায় সারা সপ্তাহই থাকে।  রবিবারও চলে হাট। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা গ্রেফতার হওয়ার পর, তার প্রতিবাদে সোনাঝুরির হাট বন্ধ রাখার ঘোষণা করে হাট কমিটি। আগাম নোটিস না দিয়ে হাট বন্ধ হয়ে যাওয়ায় অনেক পর্যটকই বিরক্ত ! শুধু বীরভূম নয়,  পর্যটকরা দূর--দূরান্ত থেকে আসে। কিন্তু সপ্তাহান্তের হাট বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই পর্যটকদের মন খারাপ।  অনুব্রত মণ্ডলের গ্রেফতার-পর্বে মাঝেমধ্যেই সোনাঝুরি হাট বন্ধ রেখে প্রতিবাদ চলবে বলে জানিয়েছে হাট কমিটি। 

জেলায় জেলায় বিক্ষোভ 
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরেই ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গতকালের পর আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়। ইডি-সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতার দাবিতে পুরুলিয়ার আদ্রা শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল করে। শহর পরিক্রমা করে কেন্দ্রীয় সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান করেন তৃণমূল ও যুব তৃণমূল কর্মীরা।

অন্যদিকে, ইডি-সিবিআই কেন্দ্রীয় সরকারের ধামাধরা। কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের মিছিল। সেই মিছিল থেকে ইডি- সিবিআইকে আক্রমণ করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তৃণমূল বটগাছের মতো। ইডি-সিবিআই কিছু করতে পারবে না, দাবি মন্ত্রীর। 

ইডি-সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ তুলে এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের হটন মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্যরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রানিগঞ্জের শিয়ারসোল রাজবাড়ি মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের কর্মীরা। মিনিট কুড়ি পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। 

সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কর্মীরা। আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ। 

অন্যদিকে, দাঁতনের হাসপাতাল মোড় থেকে সরাই বাজার পর্যন্ত আরও একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যোগ দেন তৃণমূলের ৪ বিধায়ক নারায়ণগড়ের সূর্যকান্ত অট্ট, দাঁতনের বিক্রমচন্দ্র প্রধান, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু ও পিংলার বিধায়ক অজিত মাইতি। বিক্ষোভের নেতৃত্বে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget