এক্সপ্লোর

Visva Bharati News: গানে গানে অর্থ সংগ্রহ, প্রাক্তনীর পাশে বিশ্বভারতীর পড়ুয়ারা

Singing Campaign By Visva Bharati Students: প্রাক্তন ছাত্রীর বাবার চিকিৎসার খরচ জোগাড়ে অভিনব উদ্যোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও কলাভবনের পড়ুয়াদের। গান শুনিয়ে অর্থ সংগ্রহ অভিযানে সামিল পড়ুয়ারা।

আবীর ইসলাম, বীরভূম: রবি ঠাকুরের বিশ্বভারতী (Visva bharati)তো এমনই! হাতে হাত ধরে রাখাটাই দস্তুর এখানকার।

কী করেছেন বিশ্বভারতীর পড়ুয়ারা?

আর সেই রীতি যে ভোলার নয়, সে কথা ফের বুঝিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্বভারতীর এক প্রাক্তন ছাত্রীর (ex-student)বাবা চিকিৎসার (treatment) জন্য অর্থ সংগ্রহে (collection)নেমে পড়লেন সকলে মিলে। গান শুনিয়ে (song)চিকিৎসার খরচ জোগাড় করলেন। তাঁদের উদ্যোগে বিহ্বল স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক। 
ঘটনাটা ঠিক কী?
বর্ধমানের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ঋতুপর্না রায় বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রী। যোগাযোগের সেই সুবাদেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়ারা জানতে পেরেছিলেন, ঋতুপর্ণার বাবার দেশপ্রিয় রায় গত বেশ কিছু দিন ধরে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার খরচ প্রচুর। এদিকে ঋতুপর্ণাদের আর্থিক অবস্থা তেমন নয় যে তাঁরা চিকিৎসার খরচ অনায়াসে জোগাড় করে ফেলতে পারবেন। ফলে প্রৌঢ়ের শারীরিক ও মানসিক ভোগান্তির পাশাপাশি গোটা পরিবারকে অর্থকষ্টের মধ্যে দিয়েও যেতে হচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে আসনে বিশ্বভারতীর সঙ্গীত ও কলাভবনের পড়ুয়ারাই। শুরু হল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর বাবার জন্য অর্থ সংগ্রহ অভিযান। তবে অভিনব উপায়ে। কীরকম?

বিহ্বল দর্শক ও শ্রোতা...

স্থানীয় বাসিন্দা থেকে শান্তিনিকেতনে আসা পর্যটক-- সকলকে গান শোনাচ্ছেন তাঁরা। রবীন্দ্র সঙ্গীত, বাউলগীতি, লোকগীতির সুরে মুখর হয়ে উঠেছিল রবি ঠাকুরের শান্তিনিকেতন। তিন দিন ধরে বিশ্বভারতীর ক্যাম্পাস, খোয়াইয়ে সোনাঝুরির হাট, কোপাইয়ের তীর--সর্বত্র গানের মাধ্যমে অর্থ সংগ্রহ অভিযান চলে পড়ুয়াদের। যা টাকা সংগ্রহ হয়েছে সব ঋতুপর্ণার হাতে তুলে দেওয়া হবে, এমনই ঠিক করেছেন তাঁরা। সঙ্গীত ও কলাভবনের ছাত্রছাত্রীরা যে ভাবে এক প্রাক্তনীর পাশে দাঁড়িয়েছেন তা দেখে মুগ্ধ শান্তিনিকেতনের স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের প্রত্যেকেই। কৃতজ্ঞতার শেষ নেই ঋতুপর্ণা ও তাঁর পরিবারের সদস্যদের।
কবিগুরুর বিশ্বভারতী মানে তো এটাই! 

আরও পড়ুন:দক্ষিণবঙ্গে শুরু প্রবল বর্ষণ, দিঘার হোটেলের ভিতরে ঢুকে পড়ল জল !

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget