এক্সপ্লোর

Sukanya Mondal: আজ তৃতীয় দফায় ইডির দফতরে হাজিরা অনুব্রত কন্যার

ইডি সূত্রে খবর, মূলত সম্পত্তির টাকার উত্‍স নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত কন্যাকে।

দিল্লি: আজ ফের দিল্লিতে ইডির সদর দফতরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু হল। এই নিয়ে তিনদিন ইডির দফতরে হাজিরা অনুব্রত কন্যার। প্রথমদিন তাঁকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয়দিন করা হয় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে খবর, মূলত সম্পত্তির টাকার উত্‍স নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত কন্যাকে।  

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি বসিয়েও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ ইডি দফতরে ডাকা হয়েছে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট মনীশ কোঠারি ও অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজীব ভট্টাচার্যকে। এ দিকে, আজই সায়গলের ইডি হেফাজতের মেয়াদ শেষ হলে তাঁকে রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয়। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সায়গলকে আপাতত থাকতে হবে তিহাড় জেলে। 

গত ২ এবং ৩ নভেম্বর গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) দু’দিনে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কন্যা সুকন্যাকে (Sukanya Mondal)। সূত্রের দাবি, আজ ফের তাঁকে তলব করা হয়েছে। আবারও তলব করা হয়েছিল, অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি এবং অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি ও চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও।

বুধের পর বৃহস্পতিবারও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ সুকন্যাকে

বৃহস্পতিবার, দিল্লিতে দ্বিতীয় দিন অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ করা করা হয়। গরুপাচার মামলার তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দিল্লি থেকে কলকাতা, চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদ করা হল অনুব্রত’র CA, অনুব্রত ঘনিষ্ঠ নেতা-ব্যবসায়ীকেও।

বুধবার আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ চলল ৬ ঘণ্টা ধরে। অর্থাৎ দুই দিনে সুকন্যাকে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। আবার এ দিন, ফের জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও। দিল্লিতে ইডি-র প্রশ্নের মুখে পড়েন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি এবং চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য।

সূত্রের দাবি, অনুব্রত’র দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে আলাদা আলাদা ভাবে সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারি এবং রাজীব ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: Salt Lake News: প্রেমিকার পাশে ওড়নার ফাঁস লাগানো যুবকের দেহ উদ্ধার, সল্টলেকের গেস্টহাউসে রহস্যমৃত্যু

কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে আসা বিভিন্ন নথি বলছে, একাধিক কোম্পানির ডিরেক্টর অনুব্রত কন্যা-সুকন্যা। তাঁর নামে রয়েছে একাধিক সম্পত্তি। 
সূত্রের দাবি, ব্যাঙ্কেও কোটি কোটি টাকা রয়েছে সুকন্যা মণ্ডলের। এই টাকার উৎস জানতেই বৃহস্পতিবার দিল্লিতে ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করে ED।

এর আগে CBI-এর জিজ্ঞাসাবাদে সুকন্যা জানিয়েছিলেন, যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি। তার জেরেই এদিন ফের অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এ দিন দিল্লিতে ইডি-র তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন অনুব্রত -ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী ও তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীব ভট্টাচার্যকেও।

গরুপাচার মামলায় দিল্লি ও কলকাতায় সক্রিয় ইডি এবং সিবিআই

আবার এ দিনই, গরুপাচার মামলায় কলকাতায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget