এক্সপ্লোর

Birbhum News: ছড়িয়ে ছিটিয়ে ইট-কাঠ, বোমা বিস্ফোরণে নিশ্চিহ্ন তৃণমূল নেতার বাড়ির একাংশ

Bomb Blast: ঘরের পাকা দেওয়ালের চিহ্নমাত্র নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু ইট-কাঠ।অনেকটা দূরে উড়ে গিয়ে পড়েছে ছাউনির দোমড়ানো মোচড়ানো টিন।

বীরভূম: বীরভূমের (Birbhum) পাড়ুইয়ে বোমা বিস্ফোরণে (Bomb Blast), নিশ্চিহ্ন তৃণমূলের অঞ্চল কমিটির সদস্যর বাড়ির একাংশ। ৫০ মিটার দূরে উড়ে গেল টিনের ছাউনি। আওয়াজ শোনা গেল ১৪ কিলোমিটার দূরের বোলপুরেও। সপরিবারে বেপাত্তা তৃণমূল নেতা (TMC Leader)।

পাড়ুইয়ে বোমা বিস্ফোরণ: ঘরের পাকা দেওয়ালের চিহ্নমাত্র নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু ইট-কাঠ।অনেকটা দূরে উড়ে গিয়ে পড়েছে ছাউনির দোমড়ানো মোচড়ানো টিন। সকাল পর্যন্ত জ্বলছে আগুন, পুড়ছে খড়। পঞ্চায়েত ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ বীরভূমে। তীব্র আতঙ্ক পাড়ুইয়ের ভেড়ামারি গ্রামে। শুক্রবার তখন, সন্ধে ৭টা। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের সাত্তোড় অঞ্চল কমিটির সদস্য শেখ হাফিজুলের বাড়ির একটি ঘরে বোমা বিস্ফোরণ হয়। শব্দ শুনে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখতে পান, বিস্ফোরণের তীব্রতায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তৃণমূল নেতার ঘরের একাংশ। প্রায় ৫০ মিটার দূরে উড়ে গিয়ে পড়েছে টিনের ছাউনি। তৃণমূল নেতার বাড়ির বাকি অংশে একাধিক ফাটল ধরেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি। ভেঙে গিয়েছে জানালার কাচ। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।                                                                          

গ্রামবাসীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ১২-১৪ কিলোমিটার দূরে বোলপুরেও আওয়াজ শোনা গেছে। রাতেই, বোলপুরের SDPO-র নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের অনুমান, ঘরটিতে মজুত করে রাখা বোমা বিস্ফোরণেই এই ঘটনা। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সাম্প্রতিককালে বীরভূমের পাশাপাশি, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজ্যের একাধিক জায়গায়। ২৮ ডিসেম্বর, ২০২২,মাড়গ্রামে মৃত্যু শিশু। বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি মাথাভাঙায় বোমা ফেটে আহত বালক। ১৯ জানুয়ারি ডালখোলায় বোমায় জখম ৩ শিশু। ২ ফেব্রুয়ারি ধুবুলিয়ায় বিস্ফোরণ। ৪  ফেব্রুয়ারি মাড়গ্রামে বোমা ফেটে মৃত্যু।  ২২ ফেব্রুয়ারি মল্লারপুরে বিস্ফোরণে জখম ৪ শিশু। এই সব ঘটনার রেশ কাটতে না কাটতে, ফের বিস্ফোরণ বীরভূমে। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর থেকেই সপরিবারে বেপাত্তা তৃণমূল নেতা। কেউ আহত হয়েছেন কি না, তা এখনও পরিষ্কার নয়। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: Bankura News: অঙ্কের ক্লাস নিচ্ছেন ভৌতবিজ্ঞান-ইংরেজির শিক্ষিকারা! শূন্যস্থান পূরণ কবে?

সেরা শিরোনাম

News Live Updates: এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
এবার সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হল, বিজেপি-র দিকে আঙুল
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ

ভিডিও

Baruipur News: বারুইপুরের SP অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News: বারুইপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Amit Shah - Prasenjit Chatterjee | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | ABP ANANDA LIVE
NIA Chargesheet | ২৬/১১-র চক্রী হাফিজ সইদের যোগ ছিল পহেলগাঁও হামলাতেও! | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', গ্রেফতার ৫ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget