এক্সপ্লোর

Birbhum News:ধান বোঝাই ট্রাক্টর উল্টে সিউড়িতে মৃত্যু ২ শ্রমিকের

Laborers Death:ধান বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল ২ শ্রমিকের। জখম হলেন ৬ জন। রবিবার রাতে সিউড়ি থানা এলাকার সিউড়ি-বোলপুর সড়কের বেহিরা কালিতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ধান বোঝাই ট্রাক্টর উল্টে মৃত্যু হল ২ শ্রমিকের (Road Accident)। জখম হলেন ৬ জন। রবিবার রাতে সিউড়ি থানা এলাকার সিউড়ি-বোলপুর সড়কের (Suri Bolpur Road) বেহিরা কালিতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। 

কী জানা গেল?
এখনও পর্যন্ত যা খবর, তাতে ট্রাক্টরে ধান বোঝাই করে অন্তত জনা আষ্টেক শ্রমিক পাড়ুইয়ের দিকে যাচ্ছিলেন। হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার উপর উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে যান ২ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। স্থানীয়রা ছুটে এসেছিলেন, কিন্তু উদ্ধার করতে পারেননি। পরে সিউড়ি থেকে দমকল ও পুলিশ গিয়ে চাপা পড়ে থাকা ২ জনকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকরাই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ট্রাক্টরে থাকা বাকি ৬ জন এই ঘটনায় জখম হয়েছেন। এই রাজ্যে সড়ক দুর্ঘটনা ও তার জেরে মর্মান্তিক পরিণতি মোটেও অপরিচিত বিষয় নয়। উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় এই ধরনের খবর প্রায়ই শিরোনামে আসে। কিন্তু তার পরও সড়কপথে যান চলাচল নিয়ে কতটা সক্রিয় হয় প্রশাসন? কতটা নজরদারি চালাতে পারে তারা? আমজনতারই বা কতটা টনক নড়ে?

বেহালায় দুর্ঘটনা...
গত অগাস্টের ভোরে, এক মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহানগরের বেহালা এলাকা। সে দিন মাটিবোঝাই লরির ধাক্কায় প্রাণ যায় বড়িশা হাইস্কুলের প্রাইমারি সেকশনের পড়ুয়ার। নাম সৌরনীল সরকার (৭)। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার বাবা সরোজকুমার সরকারকে। পরে তাঁকে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারের নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ অবস্থা তৈরি হয় বেহালায়। মৃতদেহ আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত জনতা সরকারি বাসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ-ব়্যাফ। এর কয়েকদিনের মধ্যেই একটি পুলকার দুর্ঘটনা ঘটে নিউটাউনে। মোবাইলে কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় পুলকার, প্রাথমিক ভাবে এমনই জানা গিয়েছিল। পাঁচজন ছাত্র নিয়ে স্কুলে যাচ্ছিল গাড়িটি। বালিগুড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। চালককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে খবর মেলে, নিউটাউন থেকে পাঁচ জন ছাত্রকে নিয়ে একটি বেসরকারি স্কুলে যাচ্ছিল পুলকার (pool car) । কারিগরি ভবন ক্রস করার পর চালকের ফোন আসে। সেই ফোন ধরতে গিয়েই বিপত্তি বলে অভিযোগ। 

আরও পড়ুন:ফের উড়ল লাল নিশান, সমবায় সমিতিতে অক্ষত রইল বাম দুর্গ

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
West Bengal News Live: নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
নিউটাউনে আদানির হাসপাতাল ঘিরে গড়ে উঠবে হেল্থ কেয়ার সিটি, আশ্বাস মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
চিকিৎসক সংগঠনের নির্বাচনী বৈঠক ঘিরে ধুন্ধুমার, মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ চিকিৎসকদের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও

ভিডিও

Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda
CJP Protest: দিল্লি-লখনউ-মুম্বই, Gyanesh Kumar-র বিরুদ্ধে তুমুল বিক্ষোভ| Congress | AAP | ABP Ananda
Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget