এক্সপ্লোর

Visva Bharati : ৩ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, ‘অবিলম্বে ফেরাতে হবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা, প্রত্যাহার করতে হবে সমস্ত অবস্থান-বিক্ষোভ’। 

সৌভিক মজুমদার ও গোপাল চট্টোপাধ্যায়, কলকাতা:  বিশ্বভারতীর (visva bharati )৩ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩ পড়ুয়াকে কাল থেকেই ক্লাসে যোগদানের নির্দেশ আদালতের। ‘লঘু পাপে দেওয়া হয়েছে গুরুদণ্ড’, মন্তব্য বিচারপতি রাজশেখর মান্থার। 

সেইসঙ্গে উপাচার্যর ভূমিকার সমালোচনা করে বিচারপতি বলেন, ‘উপাচার্য নিজেকে আইনের থেকে বড় ভাবলে তাঁকে শিক্ষা দেবে আদালত’। বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, ‘অবিলম্বে ফেরাতে হবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা, প্রত্যাহার করতে হবে সমস্ত অবস্থান-বিক্ষোভ’।

আরও পড়ুন : Birbhum: রামপুরহাটে দেওয়াল চাপা পড়ে মৃত্যু কিশোরের, আহত ২

' লঘু পাপে গুরুদণ্ড। ছাত্রদের রাজনীতি থেকে দূরে রাখুন। ওদের পড়তে দিন।' এই মন্তব্য করে, বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে খুশি বিশ্বভারতীর আন্দোলরত পড়ুয়ারা। ৩ পড়ুয়াকে বহিষ্কারের প্রতিবাদে, ২৭ অগাস্ট থেকে অবস্থানে বসেন বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীদের একাংশ!

অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে উপাচার্যের বাড়ির গেটের তালা ভাঙে পুলিশ! সরিয়ে দেওয়া হয় পড়ুয়াদের বিক্ষোভ মঞ্চ! অচলাবস্থা কাটে বিশ্বভারতীতে! সেই মামলার শুনানিতে বুধবার পড়ুয়াদের বহিষ্কার প্রসঙ্গে বিচারপতি রাজশেখর মান্থার বলেন, বহিষ্কৃত ৩ পড়ুয়া বৃহস্পতিবার থেকেই ক্লাসে যোগ দিতে পারবেন। 

বিশ্বভারতীর উপাচার্যের ( VC Bidyut Chakrabarty ) ভূমিকাতেও ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, উপাচার্য নিজেকে আইনের থেকে বড় ভাবলে তাঁকে শিক্ষা দেবে আদালত। পাশাপাশি হাইকোর্ট এই নির্দেশও দেয়, অবিলম্বে বিশ্বভারতীর স্বাভাবিক অবস্থা ফেরাতে হবে। প্রত্যাহার করতে হবে সমস্ত অবস্থান-বিক্ষোভ। উপাচার্যকে বিরূপ মন্তব্য না করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালত সাসপেন্ড হওয়া অধ্যাপকদেরও মামলায় দায়েরের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশের পর, অনশন প্রত্যাহার করেন আন্দোলনরত পড়ুয়ারা! শুরু হয় আবির খেলা! এই বিষয়ে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। 






Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/ab

About Channel: ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms command the attention of millions of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...

Download ABP App for Android: https://play.google.com/store/apps/details?id=com.winit.starnews.hin&hl=en

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda

Twitter: https://twitter.com/abpanandatv

Google+: https://plus.google.com/+abpananda

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget