এক্সপ্লোর

Birbhum News:২ যুবকের মর্মান্তিক মৃত্যুর ২৪ ঘণ্টা পর বিদ্যুতের তার ঠিক করতে সদাইপুরে হাজির কর্মীরা

Electrocution Death: ২ যুবকের মর্মান্তিক মৃত্যুরও ২৪ ঘণ্টা পর বিদ্যুতের তার ঠিক করতে এলেন কর্মীরা। সদাইপুর থানার ঘটনা। গত কাল সদাইপুর থানার রেঙ্গুন গ্রামে বিদ্যুতের তারে লেগে দুই যুবকের মৃত্যু হয়।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ২ যুবকের মর্মান্তিক মৃত্যুরও )Youth Death Due To Electrocution) ২৪ ঘণ্টা পর বিদ্যুতের তার (Electric Wire) ঠিক করতে এলেন কর্মীরা। সদাইপুর (Sadaipur) থানার ঘটনা। 

কী ঘটেছিল?
গত কাল সদাইপুর থানার রেঙ্গুন গ্রামে বিদ্যুতের তারে লেগে দুই যুবকের মৃত্যু হয়। যাঁরা মারা গিয়েছেন তাঁরা সম্পর্কে দুই ভাই। দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের মথুরা জেলায়। ওই দুজন ধান কাটার মেশিন নিয়ে এসেছিলেন। ওই এলাকায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে তাঁরা ধান কাটছিলেন। এদিন সেই কাজেই একটি গাড়িতে ধান কাটার মেশিন নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তার উপরেই ছিল ১১০০০ ভোল্টের তার। কোনওভাবে মেশিনের একটি অংশ ওই তারে লেগে যায়। সেই সময় তার সরাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন ওই দুজন ব্যক্তি। সদাইপুরের এক বাসিন্দার দাবি, 'এখন মাঠে ধান কাটা চলছে। মেশিন আসছিল। মেন রোডের ওপরে তার রয়েছে। তার নীচু হয়ে গিয়েছে, বারবার অভিযোগ করা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। বিদ্যুৎ দফতরের জন্য়ই এমন হয়েছে। প্রথমে একজন ঝটকা খায়। ওকে বাঁচাতে গিয়ে আরেকজনও ঝটকা খায়।' গোটা ঘটনায় প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, 'গরিব মানুষ হুক করলে অনেক জরিমানা। জমি বেচে টাকা দিতে হয়েছে। এখনও কেন কিছু হয়নি।'

কী অভিযোগ:
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাস্তায় উপর নিচু হয়ে ঝুলছিল তার। বারবার বিদ্যুৎ দফতরকে জানালেও কোনও কাজ হয়নি। এদিন দুর্ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এলাকায় পুলিশ এলে তাদের উপরে ক্ষোভ গিয়ে পড়ে। দেহ উদ্ধার করতে এলে পুলিশকে বাধা দেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দফতরের কর্মীদের আসার জন্য দাবি জানাতে থাকেন তাঁরা। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে, মারমুখী জনতাকে দেখে কার্যত পিছু হঠে পুলিশ। দেহ আটকে রেখে চলে বিক্ষোভ। তারপরেই সিউড়ি ও সদাইপুর থানা থেকে বিপুল সংখ্যক পুলিশকর্মী ওই এলাকায় আসেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করা হয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার। প্রাক্তন পুলিশ কর্তা সলীল ভট্টাচার্যের মন্তব্য, 'পুলিশ চাপের নীচে এমনভাবে কাজ করছে, পুলিশের উপরে সাধারণ মানুষের ক্ষোভ, অবিশ্বাস এমন হয়েছে যে কিছু হলেই পুলিশের উপর হামলা হচ্ছে। পুলিশের ওপরে মানুষের আস্থা নেই। বীরভূমের সদাইপুরের ঘটনা তারই উদাহরণ।' সেই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর ঝুলে থাকা বিদ্যুতের তার ঠিক করতে আসেন বিদ্যুৎ কর্মীরা।

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget