এক্সপ্লোর

Alipurduar News: সাত সকালে আলিপুরদুয়ারের গ্রামে দাপাদাপি বাইসনের, আতঙ্কে বাসিন্দারা

Bison Creates Havoc:সাত সকালে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার ঘটনা। খবর পেতেই ছুটে আসেন বনকর্মীরা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: সাত সকালে গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন (Bison)। কালচিনি ব্লকের (Kalchini Block) গুদামডাবরী এলাকার ঘটনা। খবর পেতেই ছুটে আসেন বনকর্মীরা। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাকে কাবু করার চেষ্টা চলছে।

কী ঘটেছিল?
উত্তরবঙ্গের মফঃস্বল ও গ্রামের দিকে বাইসন-তাণ্ডব একেবারে অপরিচিত নয়। স্বাভাবিক ভাবেই এদিনের ঘটনার খবর ছড়াতেই আতঙ্কের চোরাস্রোত তৈরি হয়। এদিন ভোর ৫টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বাইসনটি গুদামডাবরি গ্ৰামে ঢুকে পড়ে। তার পর থেকেই এদিক ওদিক ছোটাছুটি শুরু করে প্রাণীটি যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে সেখানে পৌঁছে যান ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা। কিন্তু শেষ পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছিল, তাতে বাইসনটি একটি ঝোপে আশ্রয় নিয়েছে। তাকে কাবু করার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত বনকর্মীরা। গত মাসে শিউরে ওঠার মতো কিছুটা এমনই ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে।

গোয়ালঘরে বাইসন...
কৃষি জমিতে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন। আচমকাই গোয়ালঘরে ঢুকে পড়ে বাইসনটি। গবাদি পশুর সঙ্গে বাইসনকে দেখতে পেয়ে চক্ষু চড়কগাছ বাড়ির মালিকের। এখানেই শেষ নয়, দ্রুত গতিতে ছুটে গিয়ে একজন গ্রামবাসীকে আহত করে ওই বাইসনটি। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। জানা যায়, বাইসনের হামলায় আহত ওই গ্রামবাসীর নাম ননী রায়। আহত ব্যাক্তি মাজিয়ালি গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের নাথুয়া মাজিয়ালি বস্তিতে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে। বাইসনটি গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছিল। মানুষের তাড়া খেয়ে একটি গোয়াল ঘরে ঢুকে পরে সে এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মধ্যে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান সকলে। এরপরেই খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের  কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাথুয়া রেঞ্জ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের বনকর্মীরা। জলপাইগুড়ি থেকে ডাকা হয় ট্রাঙ্কুইলাইজার টিমকে।বনকর্মীদের প্রাথমিক অনুমান, পাশের গরুমারা জঙ্গল থেকে বাইসনটি বেরিয়ে আসতে পারে। যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তাই জল তেষ্টার কারণে অথবা খাবারের সন্ধানে বেরিয়ে পথভ্রষ্ট হয়ে লোকালয়ে চলে এসেছে বাইসনটি। তবে শেষ অবধি পাওয়া খবর, সকাল থেকে গ্রামে ৬ ঘন্টা তাণ্ডব চালানোর পর  গ্রামবাসীদের তাড়া খেয়ে জলঢাকা নদী পার হয়ে গরুমারা জঙ্গলে ফিরে যায় দলছুট ওই বাইসনটি।

আরও পড়ুন:পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget