এক্সপ্লোর

Cooch Behar News: তৃণমূলকর্মীকে ডেকে নিয়ে গিয়ে 'খুন'-র অভিযোগ দিনহাটায়

Cooch Behar TMC Murder Case: কোচবিহারের দিনহাটার গোসানিমারিতে তৃণমূল কংগ্রেসকর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ, কাঠগড়ায় কে ?

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দিনহাটার গোসানিমারিতে তৃণমূল কংগ্রেসকর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের পরিবারের। ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

দল বদলের জন্য চাপের কাছে নতি শিকার না করাই কি কাল হল! তাই কি জীবন দিয়ে গুনতে হল মাশুল? কোচবিহারের দিনহাটার গোসানিমারিতে তৃণমূল কংগ্রেসকর্মীকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলকর্মী খুন, অভিযুক্ত বিজেপি। মৃতের নাম বাবলু বৈশ্য (৩৪)। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে বাবলুকে ডেকে নিয়ে যান মনোজ দে সরকার নামে স্থানীয় এক বিজেপি সমর্থক। 

পরে তিনিই বাবলুকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যান গোসানিমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, ডেকে নিয়ে গিয়ে বাবলুকে খুন করেছে বিজেপি।মৃত তৃণমূলকর্মীর প্রতিবেশী বলেন,ব্যাঙ্কে যাওয়ার কথা ছিল,বলল ৫ মিনিটে আসছি। এল না। পরে শুনি মারা গেছে। ঘটনায় অভিযুক্ত বিজেপি সমর্থক মনোজ দে সরকার সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

কোচবিহার উত্তর জেলা সভাপতি ও বিজেপি বিধায়ক  সুকুমার রায় বলেন, যে মেরেছে সে তৃণমূল যে মরেছে সেও তৃণমূল। বিজেপি নাম খারাপ করার জন্য অভিযোগ করা হচ্ছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য বাবলুকে চাপ দেওয়া হচ্ছিল।  দলবদল না করার জেরেই এই খুন। পুলিশ জানিয়েছে, ঠিক কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

চলতি মাসেই লোকসভা ভোটের আগে রাজ্যে চড়েছিল রাজনৈতিক পারদ। মুর্শিদাবাদে শ্যুটআউটে খুন তৃণমূল কর্মী । বহরমপুরে তৃণমূল কর্মী সত্যেন চৌধুরীকে গুলি করে খুনের ঘটনার শোরগোল পড়ে গিয়েছিল এলেকায়। বাইকে চেপে এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা । অধরা দুষ্কৃতীরা।নির্মীয়মাণ ফ্ল্যাটের একতলায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে গুলি করে খুন করেছিল বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করার পরে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা।  

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget