এক্সপ্লোর

Biswajit Sarkar Update: প্রাণহানির আশঙ্কা! CBI-এর দ্বারস্থ নিহত বিজেপি কর্মীর দাদা

Kolkata News: ভাইকে হারিয়েছেন এখন প্রাণহানির আশঙ্কায় ভুগছেন দাদা।নিরাপত্তার দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে CBI দফতরে হাজির হলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।

রঞ্জিত সাউ, কলকাতা: প্রাণহানির আশঙ্কায় এবার CBI-এর দ্বারস্থ হলেন ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। গত শনিবার সিবিআইয়ের খাতায় ফেরার ২ অভিযুক্ত খুনের চেষ্টা করে বলে অভিযোগ বিশ্বজিৎ সরকারের। নিরাপত্তার দাবিতে কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হলেন তিনি।

CBI-এর দ্বারস্থ নিহত বিজেপি কর্মীর দাদা:
দু বছর আগে ভাইকে হারিয়েছেন এখন প্রাণহানির আশঙ্কায় ভুগছেন দাদা।নিরাপত্তার দাবিতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে CBI দফতরে হাজির হলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার।মঙ্গলবার থেকে অভিজিৎ সরকার হত্যা মামলার সাক্ষ্যদান শুরু হবে।তার আগে ওই হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী, নিহতের দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হল। অভিজিতের দাদার অভিযোগ, শনিবার তাঁর ওপর চড়াও হয়ে প্রাণে মারার চেষ্টা করে ভাইয়ের খুনে ফেরার ২ অভিযুক্ত। বেধড়ক মারধরের পাশাপাশি, ক্ষুর দিয়ে গলার নলি কাটারও চেষ্টা করে হামলাকারীরা। ১৬ তারিখ, হামলার রাতেই নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বজিৎ সরকার। এবার ঘটনার কথা জানিয়ে CBI-এরও দ্বারস্থ হলেন তিনি। নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার বলেন, “CBI কাছে যারা পলাতক আসামি অরুণ দে এবং নাড়ু যাদের নামে পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করা আছে তারা আমার বাড়ির সামনে এসে আমাকে মারধর করছে। আমাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব CBI-এর। আমার জীবনে সুরক্ষা কোথায়? কী ব্যবস্থা নিচ্ছে CBI?’’

২০২১-এর ২ মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় বিজেপি কর্মী অভিজিৎকে। ২০২১-এর সেপ্টেম্বরে ২০ জনের বিরুদ্ধে খুন, মারধর, হুমকি, লুঠপাট সহ একাধিক ধারায় চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি CBI। অভিযোগ, এরপর থেকে একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে নিহত বিজেপি কর্মীর দাদাকে। পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্বজিৎ সরকার। এরপরই ২৭ ফেব্রুয়ারি, তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু, হাইকোর্ট নির্দেশ দিলেও তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ নিহতের দাদার। বিশ্বজিৎ সরকার বলেন, “মহামান্য কলকাতা হাইকোর্ট CBI-কে বলেছিলেন, আমার জন্য CRPF এর ব্যবস্থা করতে। আমি মারা যাওয়ার পর CRPF আসবে? তাহলে আমার সাক্ষীর কী হবে?’’

আরও পড়ুন: Medinipur Weather: আংশিক মেঘলা আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি দুই মেদিনীপুরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget