এক্সপ্লোর

BJP Agitation: ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির

Ration Scam:রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে আসানসোল থেকে বালুরঘাট, বহরমপুর থেকে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ ঘিরে তীব্র আলোড়ন। 

কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা (Expulsion Of Jyotipriya Mallick From Cabinet) থেকে বহিষ্কারের দাবিতে আসানসোল থেকে বালুরঘাট, বহরমপুর থেকে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ (BJP Agitation) ঘিরে তীব্র আলোড়ন। আসানসোলে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। গির্জা মোড় থেকে হটন রোড পর্যন্ত মিছিল করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি কর্মীরা। এরপর আসানসোল বাজারে জিটি রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। চল্লিশ মিনিট পর ওঠে অবরোধ।

যা দেখা গেল...
আসানসোলে বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশ আধিকারিকদের। বহরমপুরেও বিজেপির দলীয় পতাকা হাতে প্রতিবাদ দেখান দলীয় কর্মী-সমর্থকরা। সব মিলিয়ে রাজ্যের নানা প্রান্তে বঙ্গ বিজেপির 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি ঘিরে উত্তেজনার খণ্ডচিত্র উঠে এল বৃহস্পতিবার। রেশন দুর্নীতি মামলায় টানা ২০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে তৃণমূলনেত্রী যে তাঁর মন্ত্রিসভার এই সদস্যের পাশে রয়েছেন, সেটা ঠারেঠোরে বুঝিয়ে দেন গত কালই। বলেন, "আজ সিপিএম বড় বড় কথা বলছে। আদালত, ED বা CBI-কে নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। কিন্তু সেই নিয়ে কিছু বলব না আমি। কিন্তু বলে রাখছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকার অর্থ, সেই রেশন কেউ না কেই তুলতেন! সেই টাকা কোথায় যেত? আজ পর্যন্ত তদন্ত হয়েছে?" তিনি আরও জানান, রাজ্যে তৃণমূল সরকার আসার পরই রেশন কার্ড ডিজিটালকরণের কাজ শুরু হয়। মমতা বলেন, "আমরা রেশন কার্ড ডিজিটালকরণ শুরু করি। সেই কাজে সাত-আট বছর সময় লেগেছে। ১ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেি আমরা। মানুষের প্রাপ্য রেশন নিয়ে বিক্রি করে দিত দালালরা। আমরাই ধরেছি। গ্রেফতার হয়েছে।' রাজনৈতিক বিশেষজ্ঞরা  মনে করাচ্ছেন, মন্ত্রিসভার আর এক প্রাক্তন সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির সময় কিন্তু এতটা স্পষ্ট ভাবে তাঁর পাশে দাঁড়াতে দেখা যায়নি তৃণমূলনেত্রীকে। সে দিক থেকে জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে তাঁর এই অবস্থান তাৎপর্যপূর্ণ। 

আর যা...
তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বনমন্ত্রীকে যখন মন্ত্রিসভা থেকে সরানোর দাবিতে এভাবে আন্দোলন করছে বিজেপি, তখনই নেতাজিনগরে জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ-র বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, এই সিএ-র মাধ্যমেই এজে অ্যাগ্রোটেক, এজে রয়্যাল অ্যান্ড কোম্পানি পরিচালনা হত। ২টি সংস্থায় রেশন বণ্টন দুর্নীতির কালো টাকা ঢোকার অভিযোগও এনেছে ইডি। শান্তনুকে না পেয়ে গত ২৬ অক্টোবর তাঁর ফ্ল্যাট সিল করা হয়। আজ সেই ফ্ল্যাট খুলেই ফের তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। 

আরও পড়ুন:তৃণমূল রাজ্যসভা সাংসদের ফ্ল্যাটে দুষ্কৃতী 'হামলা', হইচই আলিপুরদুয়ারে

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget