এক্সপ্লোর

Amit Shah Speech: ২০২৪এ মোদিকে ক্ষমতায় ফেরানো, ২৬এ বাংলা থেকে মমতাকে উৎখাত করার ডাক শাহর

Amit Shah Kolkata Rally Live : 'দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, আমি গুজরাত থেকে এসেছি। কিন্তু কোনও নেতার বাড়িতে এমন নোটের পাহাড় দেখিনি।'

 কলকাতা : '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে' ধর্মতলায়  হুঙ্কার অমিত শাহর ( Amit Shah ) ।  ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে বলেও বাংলার মানুষকে আর্জি জানালেন তিনি।  সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee ) সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ' দিদি কান খুলে শুনে নিন, আপনি শুভেন্দুজিকে ( Suvendu Adhikari ) বিধানসভার বাইরে বের করে দিতে পারেন , কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারবেন না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় শেষ হয়ে গেছে' । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের একবার দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, 'আমি গুজরাত থেকে এসেছি। কিন্তু কোনও নেতার বাড়িতে এমন নোটের পাহাড় দেখিনি।' 

কলকাতায় মঞ্চে তাঁকে স্বাগত জানানো হয় ভারতমাতা কী জয়, স্বাগতম অমিতজি ধ্বনির মাধ্যমে। মঞ্চে উঠেই তিনি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, '২০২৪-এ মোদি সরকারকে ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে  ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে'। দর্শকের প্রতিক্রিয়া শুনে শাহ বললেন, বিজেপির ১৮ জন সাংসদ ও ৭৭ জয় বিধায়ককে জিতিয়েছে বাংলা। এতেই বোঝা যাচ্ছে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। 

অমিত শাহর সভার আগের দিনই ফের বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে।  অমিত শাহ সেই সেই প্রসঙ্গ টেনে বলেন, 'শুভেন্দু অধিকারীকে ২ বার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু মানুষকে ভুল বোঝাতে পারবে না। ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার গঠন করতে হলে ২০২৪-এ মোদিকে প্রধানমন্ত্রী করতে হবে'। 

এর পর অমিত শাহ আক্রমণ শানান বাংলায় ভোট হিংসা নিয়ে। তিনি বলেন, 'ভোট-হিংসা সবথেকে বেশি হয় বাংলায়। বিজেপি কর্মীদের খুন করেছেন, বিজেপির কর্মীরা প্রত্যেক খুনের বদলা নেবেন । ভোট দিয়ে রাজনৈতিক হত্যার বদলা নেবেন বিজেপি কর্মীরা'

ফের একবার লোকসভা ভোটের মুখে সিএএ লাগু করা নিয়ে মন্তব্য করলেন অমিত শাহ। বললেন CAA লাগু  হবেই। অমিত শাহের কটাক্ষ, 
অনুপ্রবেশ বন্ধ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্য়ায় সংসদে অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তিনিই অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড করে দিচ্ছেন। ' 

দুর্নীতি ইস্যুতেও তীক্ষ্ণ বাক্যবাণে তৃণমূল সরকারকে বিদ্ধ করেন তিনি। অমিত শাহ বলেন, 'আমি গুজরাত থেকে এসেছি। আমি গুজরাতে কোনও নেতার বাড়ি থেকে এত টাকা উদ্ধার হতে দেখিনি। ' অমিত শাহ আরও বলেন, 'যে বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিত, সেই বাংলাকে দিদি ধ্বংস করে দিয়েছেন। মোদিজির পাঠানো টাকা তৃণমূলের সিন্ডিকেট আত্মসাৎ করেছে'। 'দেশে বাংলার বদনাম করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জ্যোতিপ্রিয়, অনুব্রত, পার্থ চট্টোপাধ্য়ায় দুর্নীতির দায়ে জেলে। ক্ষমতা থাকলে এদের সাসপেন্ড করুন দল থেকে'। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেকের উদ্দেশেও তাঁর শাণিত আক্রমণ, 'এখন দুর্গানাম জপ করছেন, ভাইপোর নাম এরা না মুখে আনে। যারা নিজেরা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাঁরা দুর্নীতি দূর করতে পারবে না'

আগামী জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন। তার আগে কলকাতায় এসে রাশি রাশি দর্শকের কাছে অমিত শাহ প্রশ্ন রাখলেন, আপনারা চান তো রামমন্দির উদ্বোধন হোক ? 'কংগ্রেস ও মমতা এক হয়ে রামমন্দির তৈরির পথ আটকে রেখেছিল, ২০২৪-এর ২২ জানুয়ারি রামমন্দিরে মোদিজি রামমন্দিরের উদ্বোধন করবেন' বললেন শাহ।

এদিনই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং ১০০ দিনের প্রকল্পে বকেয়া টাকা না দেওয়ার প্রতিবাদে  কালো পোশাক পরে বিধানসভায় যান তৃণমূলের বিধায়করা।অম্বেডকরের মূর্তির সামনে বিক্ষোভ দেখান তাঁরা। এই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, 'মমতা সবসময় বলেন মোদিজি বঞ্চনা করছেন। ইউপিএ সরকার মমতা সরকারকে ২ লক্ষ কোটি টাকা দিয়েছে। মোদিজি মমতার সরকারকে দিয়েছে ৮ লক্ষ কোটি টাকার বেশি'

এদিন দুপুর ৩টে ২৫ নাগাদ হেলিকপ্টারে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরে। সেখান রওনা পৌনে ৪টে নাগাদ বিমানে  শাহ রওনা দেবেন দিল্লির উদ্দেশে। 

আরও পড়ুন :

 'বাংলায় কাজ নেই, তাই বাধ্য হয়ে' আক্ষেপের সুর উত্তরকাশীতে বিপদে পড়া পরিজনদের গলায়

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget