এক্সপ্লোর

Mamata Banerjee: 'দেউচা পাঁচামিতে রোজ বিজেপি-সিপিএমের লোকেরা গন্ডগোল পাকাচ্ছে ', খড়্গপুরের অনুষ্ঠানে সরব মমতা

Deucha Pachami: ফের দেউচা পাঁচামির কথা বললেন মুখ্যমন্ত্রী। খড়্গপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, 'দেউচা পাঁচামিতে রোজ বিজেপি-সিপিএমের লোকেরা গন্ডগোল পাকাচ্ছে।

মেদিনীপুর: ফের দেউচা পাঁচামির (deucha pachami) কথা বললেন মুখ্যমন্ত্রী (CM)। খড়্গপুরের (kharagpur) অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায়ের (mamata banerjee) অভিযোগ, 'দেউচা পাঁচামিতে রোজ বিজেপি-সিপিএমের (BJP CPM) লোকেরা গন্ডগোল পাকাচ্ছে। রাজনীতি করা যাবে না, তাই বাধা দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য, দেউচা পাঁচামি কয়লা প্রকল্প নিয়ে বিস্তর অশান্তির সাক্ষী থেকেছে রাজ্য। তবে গত ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রস্তাবিত কয়লা খনি এলাকায় যাঁরা জমি দিতে ইচ্ছুক, তাঁদের পরিবারের একজন সরকারি চাকরি পাবে। গত জুলাইয়ে হরিণশিঙা দেওয়ানগঞ্জ প্রথম প্রজেক্ট এলাকার কেন্দ্রগড়িয়া গ্রামে কতফুট নিচে কোথায় কয়লা রয়েছে তা দেখার জন্য বোরিং শুরু হয়। তার পর এদিনের অভিযোগ তৃণমূলনেত্রীর (TMC Supremo)। 

কী বললেন মুখ্যমন্ত্রী?
এদিন খড়গপুরে উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পরে সেখানেই দেউচা-পাঁচামি নিয়ে ফের অভিযোগ শোনা যায় তাঁর মুখে।তবে এতেই থামেননি তিনি। সঙ্গে সংযোজন, ’বাংলায় ৩টি জায়গায় বিমানবন্দর তৈরি হচ্ছে। কোচবিহার, বালুরঘাট, মালদায় জমি তৈরি আছে। কেন্দ্র অনুমতিই দিচ্ছে না।’ 

ফিরে দেখা...
আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না। বীরভূমের দেউচা-পাঁচামিতে মিছিল করে গত মে মাসে সুর চড়িয়েছিল বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত, পাল্টা অভিযোগ শানায় তৃণমূল। বস্তুত, দেউচা-পাঁচামি কয়লা প্রকল্প নিয়ে বেশ কিছু দিন ধরেই সমস্যার খবর শোনা যাচ্ছে। গত ফেব্রুয়ারিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। চাকরি মিলবে কনস্টেবল পদে। তার জন্য সরকার ৫১০০ পদ তৈরি করেছে। এই চাকরির প্রস্তাব আসতেই, জমিদাতাদের উৎসাহ বাড়ে। অনেক তরুণ-তরুণী চাকরির আশায় জমি দান করেছেন, শোনা যায় স্থানীয় সূত্রে। জুলাইয়ের শুরুতেই সিউড়ির ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরির এই নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সকল জমিদাতাদের চাকরির নিয়োগের বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন। সেইমতো তাদের শারীরিক প্রশিক্ষণ সহ অন্যান্য প্রশিক্ষণ শুরু হয়। সেই সকল প্রশিক্ষণ শেষে অবশেষে শুক্রবার প্রায় ৩০০ জনের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত নিয়োগপত্র তুলে দেয় বীরভূম জেলা প্রশাসন। তার পর বোরিংয়ের কাজও শুরু হয়। 

 আরও পড়ুন:"উনি কি আজকাল বন্দুক নিয়ে ঘুরে বেড়ান? গুলি করার কথা বলেন কিভাবে"? অভিষেককে তোপ দিলীপের

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget