এক্সপ্লোর

Budget 2025 : ব্যাঙ্ক এফডির সুদে বাড়ল ছাড়ের সীমা, নতুন বাজেট দিয়েছে সুখবর

Fixed Deposit :ব্যাঙ্কে FD-এ প্রাপ্ত সুদের উপর TDS-এর সীমা বাড়ানো হয়েছে। কী হয়েছে নতুন সীমা

Fixed Deposit : ব্যাঙ্কে (Bank FD) ফিক্সড ডিপোজিট (FD Interest Rates) করলে এবার থেকে টিডিএসে (TDS) পাবেন আরও ছাড়। নতুন বাজেটে (Budget 2025) TDS-এ ছাড়ের সীমা আরও বাড়িয়েছে সরকার। সেই অনুযায়ী ঠিক কত টাকা (Money) আপনার সাশ্রয় (Savings) হবে, জেনে নিন এখানে।

কত টাকা বেশি ছাড়

এবারের বাজেটে ব্যাঙ্কে FD-তে প্রাপ্ত সুদের উপর TDS-এর সীমা বাড়ানো হয়েছে। আগে, ব্যাঙ্ক এফডি থেকে সুদের মাধ্যমে 40,000 টাকা পর্যন্ত আয়ের উপর টিডিএস কাটা হত। এখন তা বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন ব্যাঙ্কগুলি স্বয়ংক্রিয়ভাবে 50,000 টাকার কম আয়ে TDS কাটবে না।

প্যান কার্ড না থাকলে কত টিডিএস কাটবে

FD সুদের আয় 50 হাজারের বেশি হলেই ব্যাঙ্কগুলি TDS কাটবে ও আয়কর বিভাগকে জানাবে। ব্যাঙ্কের প্যান কার্ড নম্বর থাকলে 10% টিডিএস কাটা হয়। ব্যাঙ্কের যদি PAN কার্ড না থাকে, তাহলে FD সুদের করযোগ্য আয়ের উপর 20% TDS কাটা হয়। 60 বছরের কম বয়সী সকলেই এর সুবিধা পাবেন।

১ এপ্রিল থেকে বাস্তবায়িত হবে এই নিয়ম
ভারত সরকার ব্যাঙ্ক এফডি থেকে আয়ের উপর 60 বছরের কম বয়সী লোকেদের জন্য টিডিএসের সীমা বাড়িয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে৷ প্রবীণ নাগরিকদের জন্য ব্যাঙ্ক এফডি-তে টিডিএস-এর ছাড়ের সীমা এগুলির থেকে আলাদা৷ এগুলিও সময়ে সময়ে ব্যাঙ্কগুলি পৃথকভাবে ঘোষণা করে।

মানুষের হাতে আরও টাকা থাকবে
বাজেটে অন্যান্য ব্যাঙ্ক এফডি-তে টিডিএস-এর সীমা বৃদ্ধির সিদ্ধান্ত থেকে স্পষ্ট, সরকার মধ্যবিত্তের ওপর করের বোঝা কমাতে চাইছে। এরফলে জনগণের হাতে আরও বেশি নগদ টাকা থাকবে। এতে স্বাভাবিকভােই হাতে টাকা থাকলে খরচ বাড়বে সাধারণের।

শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেটে সকলেরই প্রধান নজর ছিল আয়করের উপর। এবার প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত, যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে। তাই আয়কর ছাড় নিয়ে প্রতিবছরের মতো এ বছরও উৎসাহ ছিল আমআদমির। তবে এতটা চমক আশা করেনি বোধ হয় কেউই। 

বাজেটে আয়কর নিয়ে বড় চমক দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানালেন, ১২ লক্ষ  টাকা অবধি কোনও আয়কর লাগবে না । তৃতীয় মোদি সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় । নিকট অতীতে এমন বিরাট কর ছাড় দেওয়া হয়নি।  ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর লাগবে না। নতুন কর কাঠামোর ফলে সাধারণ চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা বার্ষিক ৮০,০০০ টাকা থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবেন। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশনও ৫০ থেকে ৭৫ হাজার করা হল। বছরে ২৪ লক্ষের বেশি আয় যাঁদের, তাঁদেরই দিতে হবে ৩০% কর ।  

LPG Price Drop: দাম কমল রান্নার গ্যাসের, বাজেটের সকালেই সুখবর

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget