এক্সপ্লোর

Bangla Bandh: সাতসকালে বনধের সমর্থনে বাসের সামনে বসে পড়লেন ২ বিধায়ক ! যা করল পুলিশ...

BJP Programme: আজ বিজেপি ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সকাল ৬টা থেকে বনধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বনধ, আহ্বান জানাচ্ছে বিজেপি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে সাতসকালে কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বাস রোকো । বাস রুখলেন বিজেপির দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে। বাসের সামনে বসে পড়েন ২ বিধায়ক, পরে তাঁদের আটক করেছে পুলিশ। কোচবিহারের এন বি এস টি সি নিউ বাস স্ট্যান্ড থেকে আটক বিজেপি কর্মীরাও।

কী ঘটনা ?

এদিন সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাস থেকে সরকারি বাস চলছে। জানানো হয়েছিল, রাষ্ট্রীয় পরিবহণ নিগমের যে বাসগুলি রয়েছে সেগুলি অন্যান্য দিন যতটা নামে, আজ তার থেকে বেশি নামবে। সেইমতো বাস চলছে। আজ সকালেই দুই বিধায়ক মালতী রাভা রায় এবং নিখিল রঞ্জন দে এই বাস টার্মিনাসের সামনে আসেন। বাস আটকানোর চেষ্টা করেন। বাসের সামনে তাঁরা বসে পড়েন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। দুই বিধায়ককে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে।

পাশাপাশি নিউ বাসস্ট্যান্ড এলাকায় বিধায়ক মিহির গোস্বামীর নেতৃত্বে সরকারি বাস আটকানো হয়। সেখানেও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক এবং বিজেপি কর্মীরা। পরে কয়েকজন বিজেপি কর্মীকে সেখান থেকে পুলিশ আটক করেছে। সকাল থেকে কোচবিহারে বেসরকারি বাস পরিষেবা চালু হয়নি। সরকারি বাস পরিষেবা চালু রয়েছে। কিছু কিছু রাস্তায় টোটো এবং ছোট গাড়ি বিক্ষিপ্তভাবে থাকলেও, অন্যান্য দিন যে পরিস্থিতি থাকে তার থেকে এদিন কোচবিহার শহর ও তার সংগ্ন এলাকায় অনেকটাই আলাদা পরিস্থিতি রয়েছে। 

গতকাল নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি হয়। এরপর আজ বিজেপি ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে। সকাল ৬টা থেকে বনধ শুরু হয়েছে। অত্যাচারের প্রতিবাদে সফল করুন বনধ, আহ্বান জানাচ্ছে বিজেপি। যদিও 'কোনও বন্‍ধ হবে না, খোলা থাকবে সব কিছু', বলে গতকালই বিজেপির ডাকা বনধ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সরকার। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রীর ইস্তফাও দাবি করেছেন। 'গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সুপারিশ করুন রাজ্যপাল। ভোট দিয়ে মানুষ পছন্দের সরকার পছন্দ করুক', মন্তব্য বিরোধী দলনেতার। এদিকে নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে সরব রাজ্যপাল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget