এক্সপ্লোর

Sukanta Majumdar: 'বিজেপি নেতাদের ফোন দিয়ে দিচ্ছি, প্রমাণ করে দেখাক', মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ সুকান্তর

Murshidabad Issue: মালদার বৈষ্ণবনগরের ত্রাণশিবিরি থেকে মুর্শিদাবাদের যেসব আক্রান্ত এসেছেন তাঁদের নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

কলকাতা : অশান্ত মুর্শিদাবাদ। প্রতিবাদের আঁচ এবার কলকাতায়। মুর্শিদাবাদে আক্রান্তদের নিয়ে ভবানীভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের কলকাতায় এনে DGP-র সাক্ষাৎ চেয়ে শুরু হয়েছে অবস্থান। সেখানে অবস্থানে বসেই মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধলেন সুকান্ত।

মালদার বৈষ্ণবনগরের ত্রাণশিবিরি থেকে মুর্শিদাবাদের যেসব আক্রান্ত এসেছেন তাঁদের নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রয়েছেন সুকান্ত মজুমদার-সহ অন্যরা। তাঁদের বক্তব্য, ডিজি আক্রান্তদের মুখ থেকেই তাঁদের অভিজ্ঞতার কথা শুনুন। তাঁদের অভিযোগ, ডিজি ঘটনাস্থলে যাননি। তিনি সেখানে গেলে এই পরিস্থিতি হত না। এই পরিস্থিতিত এদিন আক্রান্তদের মুখ থেকে সব কথা শোনানোর লক্ষ্যে ভবানীভবনের সামনে পৌঁছে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু, দীর্ঘক্ষণ ডিজির সঙ্গে তাঁদের দেখা না হওয়ায় গেটের সামনেই বসে পড়েন বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে অবস্থানে বসে রয়েছেন মুর্শিদাবাদের আক্রান্তরাও। ৪০ মিনিটের বেশি সময় ধরে সেখানে রয়েছেন তাঁরা। তাঁদের দাবি, যতক্ষণ না ডিজি এসে আক্রান্তদের কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তাঁরা নড়বেন না।  

কিছুক্ষণ আগে অবশ্য কলকাতা পুলিশের ডিসি (সাউথ) এসেছিলেন। তিনি তাঁদের জানিয়ে যান, এই মুহূর্তে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন ডিজি। ফলে, তাঁর পক্ষে এই মুহূর্তে আসা সম্ভব নয়। পাল্টা সুকান্ত মজুমদারের তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয়, মিটিং করুক। তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু, মিটিং করে ডিজি-কে এখানেই আসতে হবে। তাঁর সঙ্গে আমরা কথা বলে তবেই এখান থেকে উঠব। যদিও পুলিশের তরফে ভবানীভনের সামনে এই অবস্থানের জন্য ট্র্যাফিক সমস্যার কথা বলা হয়। তখন পাল্টা বিজেপির তরফে বলা হয়, ঘরছাড়া মানুষদের কথা না ভেবে আপনারা ট্র্যাফিকের কথা ভাবছেন ? যাঁদের মাথায় ছাদ নেই, যাঁদের এক কাপড়ে বাড়িছাড়া হতে হয়েছে তাঁদের কথা একবার ভাবুন।

অবস্থান থেকেই এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত। তিনি বলেন, "বিজেপি করেছে বলছেন উনি। আমার ফোন, আমাদের বিজেপি নেতাদের ফোন দিয়ে দিচ্ছি আমরা। দেখাক প্রমাণ করে যে আমরা করেছি। চ্যালেঞ্জ করছি আমরা, চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি দম থাকে, প্রমাণ করে দেখাক যে সুকান্ত মজুমদার বা বিজেপির অন্য কোনও নেতা এই অশান্তি করিয়েছে। প্রমাণ করে দেখাক।" প্রসঙ্গত, মুর্শিদাবাদ ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, 'কেন বিজেপির বাইরে থেকে লোক এসে গন্ডগোল পাকিয়ে পালিয়ে গেল?'

বিস্তারিত আসছে...

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget