এক্সপ্লোর

North bengal strike: উত্তপ্ত কালিয়াগঞ্জ, ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ। প্রতিবাদে কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির। 

শিলিগুড়ি: কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ। প্রতিবাদে কাল ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন‍্ধের ডাক বিজেপির। নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে নতুন করে উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ কালিয়াগঞ্জে। মৃত মৃত্যুঞ্জয় বর্মন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই। বিষ্ণুর বাড়িতে এসে তাঁকে না পেয়ে তাঁর বাবাকে তুলে নিয়ে যায় পুলিশ। বাধা দেওয়ায় 'গুলি', অভিযোগ বিজেপির। পুলিশের বিরুদ্ধে ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। যদিও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।  ৩০ এপ্রিল পর্যন্ত কালিয়াগঞ্জজুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা।

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে এবার  পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন। বছর তেত্রিশের মৃত্য়ুঞ্জয় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাত ২টো নাগাদ ৩টে গাড়িতে চড়ে কালিয়াগঞ্জের চাঁদগাঁয় বিষ্ণুর 
বাড়িতে হানা দেয় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বাবা ৭৫ বছরের সবেন বর্মনকে তুলে নিয়ে যায়। সেইসময় গ্রামবাসীরা বাধা দেওয়ায়, পুলিশ ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি বিজেপি কর্মী মৃত্যুঞ্জয়ের বুকে লাগায় তাঁর মৃত্যু হয়।আরেকটি গুলি এখনও রাস্তায় পড়ে। কে বা কারা গুলি চালাল, তা নিয়ে রহস্য দানা বাঁধে। বিজেপি কর্মীর গুলিতে মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রাম। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের।

বিজেপি কর্মীর মৃত্যুর পাশাপাশি নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগেও ফুঁসছে কালিয়াগঞ্জ। সবমিলিয়ে সেখানে এখন কার্যত উত্তপ্ত পরিস্থিতি। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। মঙ্গলবারের মধ্যে রিপোর্ট চাইলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণ এবং FIR ও ময়নাতদন্তের রিপোর্ট মৃতের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

কোথাও বিক্ষোভ সামলানোর বদলে, বিক্ষোভকারীদের হাতেই মার খেয়েছে পুলিশ। কোথাও আবার বৃদ্ধকে গ্রাম থেকে আনতে গিয়ে, পুলিশের গুলিতে তরুণের মৃত্য়ুর অভিযোগ উঠেছে। কালিয়াগঞ্জের একের পর এক ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। যা দেখে বিস্মিত প্রাক্তন পুলিশকর্তাদের একাংশও।  

সেরা শিরোনাম

Sebaashray Camp News: 'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
'সেবাশ্রয়' ক্যাম্পের আড়ালে 'স্বাস্থ্যসাথী'-র কোটি কোটি টাকা তছরুপ! ভয়াবহ অভিযোগ
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
Firhad Hakim:
"কীসের কালীঘাট আর কীসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস", তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ
WB Pension News: পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!
পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ৭ বছরের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত সরকারের!

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget