এক্সপ্লোর

BJP On Mamata: ছাব্বিশের আগে বিজেপির কড়া নজর কোথায় ? কোন দূর্গ রক্ষার প্রস্তুতি নিতে চাইছে তৃণমূলও?

BJP Mamatas Constituency: নন্দীগ্রামের পর এবার বঙ্গ রাজনীতির ব্য়াটেলগ্রাউন্ড হয়ে উঠতে চলেছে কোন বিধানসভা কেন্দ্র ?

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা: নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির ব্য়াটেলগ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর? সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূলনেত্রীর ভুয়ো ভোটার ধরার নির্দেশ দেওয়ার পর শনিবারই পথে নামছেন এই ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র ফিরহাদ হাকিম। এদিকে, ভবানীপুর দখলে যে মরিয়া বিজেপি, এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির ব্য়াটেলগ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর?বিজেপির কড়া নজর এবার কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্রের দিকে? তাই কি দূর্গ রক্ষায় এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে তৃণমূলও? সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্য়ায়।  সূত্রের খবর, ভবানীপুরে যে সব প্রকল্প বা সরকারি নির্মাণ কাজ চলছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তৃণমূলনেত্রী। এরপর, শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র ফিরহাদ হাকিম জানান, শনিবারই পথে নামবেন তিনি। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন,  আমি শুরু করব, নিশ্চিতভাবে শুরু করব, আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, সুতরাং আমারও এটা দায়িত্ব, কোনটা বাড়িতে, কোন ভোটার... কে আছে আর কে নেই মূলত দেখা। 

 ২০২৪-এর লোকসভা নির্বাচন অনুযায়ী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্য়ে ৫টিতেই এগিয়ে বিজেপি। মাত্র ৩টি এগিয়ে রয়েছে তৃণমূল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে ১৭৬ ভোটে এগিয়ে ছিল বিজেপি।  ২০১৯-এর লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি যে ৭৩ নম্বর ওয়ার্ডে, সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। আর তাই এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে থেকে ভবানীপুরকে টার্গেট করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর হুঙ্কার ছাড়ছেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদের আমরা ঐক্য়বদ্ধ করে, আপনাকে আমরা হারাবো। 

 বারবার ভবানীপুরে নামা কর্মসূচিতেও অংশ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন,আমি আপনাকে বলে দিলাম উনি (মমতা বন্দ্যোপাধ্য়ায়) ভবানীপুরের ২০ হাজারের উপর গুজরাতি থাকেন, তাঁদের টার্গেট করছেন।+ওখানে শিখ থাকেন তাঁদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে। উনি কোন কোন জায়গায় কলকাতা পোর্ট, ভবানীপুর বুথ নম্বর ১,১৩, ১৪ থেকে ১৮, ১৯ থেকে ২৭, ২৯, ৩৩, ৭৭, ৮০, ৮১, ৮৮, ৮৯। আমরা করতে দেব না। আমরা পুরো অ্য়াকটিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক।

আরও পড়ুন, শুধুই পুরীর আদলে নয়, দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে অযোধ্য়ার রাম মন্দিরের মিল কোথায় ?

 তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী  ফিরহাদ হাকিম বলেন, হিন্দু, মুসলিম, শিখ এসব বিজেপি করে। নন্দীগ্রামে কীভাবে জিতেছে সবাই জানে। ২ নম্বরি করে জিতেছে। বছর ঘুরলে বিধানসভা ভোটে কি ভবানীপুরে নন্দীগ্রামের মতো দুই হেভিওয়েটের লড়াই দেখা যেতে পারে?

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget