এক্সপ্লোর

BJP: ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করা হল জেলের সামনের রাস্তা, অনুব্রতকে নিয়ে যেতেই আবির ওড়াল বিজেপি

BJP at Anubrata Mondal: এদিকে সকালে পুলিশ পাহারায় অনুব্রত কলকাতা রওনা দেওয়ার পরেই, আসানসোল জেল শুদ্ধকরণ অভিযানে নামল বিজেপি।

কৌশিক গাঁতাইত, আসানসোল:  গরুপাচারকাণ্ডে জাল গোটাচ্ছে ইডি (ED)। আজই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) রওনা হওয়ার কথা কেন্দ্রীয় এজেন্সির (Central Agency)। কলকাতার জোকার ইএসআই হাসপাতালে আসার কথা রয়েছে। সার্টিফিকেট দিলেই সেখান থেকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। এদিকে সকালে পুলিশ পাহারায় অনুব্রত কলকাতা রওনা দেওয়ার পরেই, আসানসোল জেল শুদ্ধকরণ অভিযানে নামল বিজেপি (BJP)।   

জেলের সামনের রাস্তা ঝাঁট দিয়ে, গঙ্গাজল ছিটিয়ে, শুদ্ধ করা হল। ঢোল-করতাল-কাঁসর বাজিয়ে যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জেলের বাইরে চলল আবির খেলাও। 

গতকালই দিল্লি যাত্রার জট কেটে গেছিল। সকাল ৬.৪০-এ কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হল অনুব্রত মণ্ডলকে। জেল থেকে বেরোনর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে নিয়ে ছটা গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে। শক্তিগড়ে জলখাবার সারলেন কেষ্ট। তারপর ফের অনুব্রতকে এসকর্ট করে কলকাতার উদ্দেশে রওনা দেয় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।                                                                                                    

আরও পড়ুন, চোখেমুখে বিরক্তি, শক্তিগড়ে লুচি-তরকারি খেলেন অনুব্রত, দোলের দিনই দিল্লির জন্য রওনা

জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED'র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। দিল্লি নিয়ে যাওয়ার পর আবার মেডিক্যাল পরীক্ষা করা হবে অনুব্রতর।                                                                               

এদিন এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'এজেন্সি রাজ চলবে না, মানুষই শেষ কথা বলবে। বিচার হবে, বিচারব্যবস্থার উপর ভরসা আছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না', অনুব্রত-প্রসঙ্গে মন্তব্য মন্ত্রী ফিরহাদ হাকিমের। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget