এক্সপ্লোর

Anubrata Mondal: চোখেমুখে বিরক্তি, শক্তিগড়ে লুচি-তরকারি খেলেন অনুব্রত, দোলের দিনই দিল্লির জন্য রওনা

Cattle Smuggling Case: মঙ্গলবার সকালে আসানসোল জেল থেকে বার করা হয় অনুব্রতকে। কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে এগিয়ে চলে পুলিশের কনভয়।

বর্ধমান: দোলের দিনই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সেই মতো আসানসোল জেল থেকে বার করা হল সকালেই। পথে শক্তিগড়ে দাঁড়ায় পুলিশের কনভয়। সেখানে জলখাবার খান বীরভূমের তৃণমূল সভাপতি (TMC)। অনুব্রতর সঙ্গে পুলিশকর্মীরাও জলখাবার সারেন সেখানে। তবে জেল থেকে বেরনো থেকে জলখাবার খেতে ঢোকা, সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর দেননি অনুব্রত। বরং খাবার সময় সংবাদমাধ্যমকে দেখে বিরক্তিই প্রকাশ পায় তাঁর চোখেমুখে (Cattle Smuggling Case)।

শক্তিগড়ে রাস্তার ধারের দোকানে ঢুকে জলখাবার খেলেন অনুব্রত

মঙ্গলবার সকালে আসানসোল জেল থেকে বার করা হয় অনুব্রতকে। কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে এগিয়ে চলে পুলিশের কনভয়। পথে শক্তিগড়ে কনভয় থামলে, রাস্তার ধারের একটি দোকানে অনুব্রতকে জলখাবার খাওয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানে লুচি-তরকারি অর্ডার দেওয়া হয়। বিনা বাক্যব্যয়ে খাবার খান অনুব্রত। তার পর পুলিশি ঘেরাটোপে ফের গাড়িতে গিয়ে ওঠেন।  

আরও পড়ুন: Anubrata Mondal: ফটক খুলল জেলের, দোলের দিনই দিল্লিযাত্রা অনুব্রতর, কড়া নিরাপত্তার বন্দোবস্ত

সোমবারই দিল্লি যাত্রার জট কেটে গিয়েছিল। সেই মতো, মঙ্গলবার সকাল ৬টা বেজে ৪০- মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় আসানসোল জেল থেকে বার করা হয় অনুব্রতকে। জেল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। অনুব্রতকে নিয়ে ছয়টি গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে।  সেখানে ফিটনেস সার্টিফিকেট মিললে, দিল্লির উদ্দেশে রওনা দেবেন অনুব্রত।

অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ

জেল থেকে অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রতকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। দিল্লি নিয়ে যাওয়ার পর আবার মেডিক্যাল পরীক্ষা করা হবে অনুব্রতর। 

অনুব্রতকে নিয়ে সাতটি গাড়ির কনভয় রওনা দিয়েছে কলকাতার দিকে। তাঁকে নিয়ে যাওয়া হবে জোকায় ইএসআই হাসপাতালে।  জেল থেকে অনুব্রতকে এসকর্ট করছে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হবে অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর, সবুজ সঙ্কেত পেলে ইডি-র হাতে অনুব্রত মণ্ডলকে তুলে দেবে জেল কর্তৃপক্ষ। এরপর বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেন ED-র অফিসাররা। সঙ্গে থাকবেন একজন মেডিক্যাল অফিসার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget