এক্সপ্লোর

BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানে হিংসা, মানবাধিকার লঙ্ঘন! সিবিআই চাইল বিজেপি-র কেন্দ্রীয় দল

JP Nadda: শনিবার জেপি নাড্ডার কাছে ওই রিপোর্ট জমা দিয়েছে বিজেপি-র  কেন্দ্রীয় ফ্যাক্ট চেকিং দল।

বিজেন্দ্র সিংহ, কলকাতা: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ (BJP Nabanna Abhijan)। তা নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দিল বিজেপি-র (BJP) কেন্দ্রীয় দল। ২৫ পাতার ওই রিপোর্টে বিজেপি-র কর্মী, মহিলা কর্মীদের উপর পরিকল্পিত ভাবে হিংসা চালানোর অভিযোগ তোলা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'গুলি' মন্তব্যেরও উল্লেখ রয়েছে ওই রিপোর্টে। গোটা ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি জাতীয় মানবাধিকারের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। 

নাড্ডার কাছে রিপোর্ট জমা দিল বিজেপি-র কেন্দ্রীয় দল

শনিবার জেপি নাড্ডার কাছে ওই রিপোর্ট জমা দিয়েছে বিজেপি-র  কেন্দ্রীয় ফ্যাক্ট চেকিং দল। তাতে একাধিক অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, শান্তিপূর্ণ ভাবে নবান্নের উদ্দেশে মিছিল করে যাওয়া বিজেপি কর্মীদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছে। মীনাদেবী পুরোহিত এবং বিজেপি কর্মীদের আহত হওয়ার জন্য সরাসরি পুলিশকে কাঠগড়ায় তোলা হয়েছে। গোটা বিষয়টিই পূর্ব পরিকল্পনার অংশ বলে দাবি করা হয়েছে রিপোর্টে। 

ওই রিপোর্টে বিজেপি-র কেন্দ্রীয় দল জানিয়েছে, বাংলায় চরম অরাজকতা চলছে। আইনের শাসন নেই এ রাজ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি থাকলে সরাসরি মাথায় গুলি করতেন। এতেই প্রমাণিত হয় পূর্ব পরিকল্পনা করেই বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। 

ওই রিপোর্টে নাড্ডার কাছে বেশ কিছু সুপারিশও করেছে বিজেপি-র কেন্দ্রীয় দল। তাতে বলা হয়েছে, বিজেপি কর্মীদের উপর হিংসার ঘটনা খতিয়ে দেখতে অবিলম্বে রাজ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দলকে বাংলায় পাঠানো উচিত। গোটা ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন রয়েছে। 

আরও পড়ুন: Bus Problem : দক্ষিণবঙ্গে বাস-ভোগান্তি, পুজোর আগে প্রায় সপ্তাহখানেক ধরে বিভিন্ন রুটে এসবিএসটিসি বাস চলাচল বিপর্যস্ত

শুধু তাই নয়, বিজেপি-র নবান্ন অভিয়ান দমন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ করেছে বিজেপি-র কেন্দ্রীয় দল। তাদের দাবি, পুরুষ পুলিশ দলের মহিলা কর্মীদের উপর লাঠিচার্জ করেছে। তার তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকেও বাংলায় পাঠানোর সুপারিশ করা হয়েছে। 

বিজেপি-র কেন্দ্রীয় দলের ওই রিপোর্টে তিন জন আইপিএস অফিসার, সিদ্ধিনাথ গুপ্ত, দময়ন্তী সেন, প্রবীণ কুমার ত্রিপাঠীর নামও উল্লেখ রয়েছে। তাঁদের বিরুদ্ধে হিংসায় মদত জোগানো এবং পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় দলের দাবি, বাংলায় 'জঙ্গলরাজ' চলছে। 

রাজ্যে অরাজকতা, জঙ্গলরাজের অভিযোগ বিজেপি-র

অন্য দিকে, এ দিনই নবান্ন অভিযানে অশান্তিতে ধৃত বিজেপি কর্মী-সমর্থকদের অবিলম্বে মুক্তির দাবি ধর্মতলায় ডেপুটি কমিশনার সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।  হিন্দ সিনেমা হলের সামনে থেকে মিছিল করে তারা।

সেরা শিরোনাম

Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
Kunal Ghosh: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget