এক্সপ্লোর

Jalpaiguri News: পাখির চোখ পুরভোট, জলপাইগুড়িতে সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক বিজেপির

Jalpaiguri News Update: পুরভোটকে পাখির চোখ করে ঝাঁপাল বিজেপি জেলা নেতৃত্ব। আসন্ন পুরভোটকে মাথায় রেখে, জলপাইগুড়িতে (Jalpaiguri) সাংসদ (MLA) ও বিধায়কদের (MP) নিয়ে জরুরি বৈঠক করে বিজেপি (BJP)।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পুরভোটকে (Municipal Municipality) সামনে রেখে, সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠকে বসল জলপাইগুড়ি (Jalpaiguri) বিজেপি (BJP) নেতৃত্ব। বুথস্তর থেকে সংগঠন তুলে ধরার বার্তা দিয়েছে নেতৃত্ব। যদিও তৃণমূলের (TMC) দাবি, প্রস্তুতি নিলেও বিজেপি পুরভোটে দাগ কাটতে পারবে না।

জলপাইগুড়ি জেলার একমাত্র লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। বিধানসভা ভোটে জেলার সাতটি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে গেরুয়া শিবির। এই প্রেক্ষাপটে পুরভোটকে পাখির চোখ করে ঝাঁপাল বিজেপি জেলা নেতৃত্ব। আসন্ন পুরভোটকে মাথায় রেখে, সাংসদ (MLA) ও বিধায়কদের (MP) নিয়ে জরুরি বৈঠক করে বিজেপি। জলপাইগুড়ি (Jalpaiguri) ও মালবাজার (Malbazar) পুরসভাকে (Municipality) টার্গেট করে, বিধায়ক-সাংসদদের নিয়ে পুরভোটের জন্য কমিটি তৈরি করল বিজেপি।

জেলা বিজেপির সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় প্রকল্প বাড়ি বাড়ি নিয়ে যেতে হবে। বর্তমান পুরসভার ব্যর্থতা তুলে ধরতে হবে। বুথ স্তর সমস্ত জায়গার কর্মীরা তৈরি পুরভোটের জন্য। ১১ জনের কমিটি হয়েছে। প্রয়োজনে আরএসএসের সাহায্য নেব। জলপাইগুড়ি, মালবাজার আমাদের দখলে আসবে।

জলপাইগুড়ি শহরের তৃণমূলের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় (Tapan Banerjee) বলেন, “যতই বিধায়কদের নিয়ে রূপরেখা তৈরি করুক কোনও লাভ নেই। পুরসভায় খাতা খুলতে পারবে না বিজেপি। আমাদের হাতে থাকবে পুরবোর্ড। বিধায়কদের উদ্দাম নাচ দেখেছে লোকে, তারা প্রচারে গেলে মানুষ কি গ্রহণ করবে? এরা  গ্রহণযোগ্যতা হারিয়েছে।’’ বিধানসভা ভোটের নিরিখে জলপাইগুড়ির ২৫টি ওয়ার্ডের মধ্যে, ১৬টিতে লিড পায় বিজেপি। ৯টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। অন্যদিকে, মালবাজার পুরসভার ১৫ ওয়ার্ডের মধ্যে ৮টিতে লিড পায় তৃণমূল। বিজেপি এগিয়ে ছিল ৭টি ওয়ার্ডে। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বাকি পুরসভার ভোট নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: West Midnapore News: ভারী বৃষ্টিতে জলমগ্ন চাষের জমি, ধান ও আলু চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ, আজই শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget