এক্সপ্লোর

BJP Rally : বেহালায় মিছিল করে গিয়ে পার্থ-র বিধায়ক কার্যালয়ে গঙ্গাজল ছেটালেন বিজেপি কর্মীরা

Partha Chatterjee's office at Behala : নিয়োগ বিতর্কে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর উত্তাল রাজ্য রাজনীতি

কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নিত্যদিন চাপ বাড়িয়ে চলেছে বিজেপি। সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। এবার মিছিল করে গিয়ে বেহালা ম্যানটনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে গঙ্গাজল ছেটালেন বিজেপি কর্মীরা।

নিয়োগ বিতর্কে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর উত্তাল রাজ্য রাজনীতি। এই ইস্যুতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা শীলপাড়া থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত মিছিল করল বিজেপি। সেখানে যোগ দেন শুভেন্দু অধিকারী। মিছিলের পথে বেহালা ম্যানটনে পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে গঙ্গাজল ছেটালেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন ; 'ক্ষমতার অপব্যবহার করে মেয়েকে শিক্ষিকার চাকরি' পরেশের বিরুদ্ধে কবে ব্যবস্থা ? প্রশ্ন সুকান্তর

শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় পার্থ-অর্পিতাকে। আর সেখানেই ধুন্ধুমারকাণ্ড বাধে। জোকা ইএসআই পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন অর্পিতা মুখোপাধ্যায়। জোর করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে ঢোকার মুখে এদিকে যখন তুমুল উত্তেজনা, হুইলে চেয়ারে বসেই বিস্ফোরক দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি মুখ খোলেন, ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে ক্ষণিকের মধ্যে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আর এনিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানতে চান, 'পার্থবাবু কার চক্রান্তের কথা বলছেন? কান্নাকাটি করে বাঁচা যাবে না।'

কী বলছে বিজেপি ?

সম্প্রতি দিলীপ ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ দিন ধরেই সিবিআই-ইডি-র তদন্তের সম্মুখীন হয়েছেন। তবে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্য়েই সবকিছু বলা শুরু করেছেন ইডি-র কাছে। এতদিন ধরে চলে আসা সেই তদন্তে শক্তপোক্ত প্রমাণের অভাবে তা ধীর গতিতে এগোচ্ছিল। কিন্তু বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর আর পালানোর পথ নেই।
 
এপ্রসঙ্গে সুর চড়ান শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'হেফাজতে থাকা লোকের কথার কোনও গুরুত্ব নেই। যেহেতু বিধায়ক পদ থাকছে, তাই হয়তো ভাবছেন জামিন পেয়ে গেলে যদি ফিরে আসতে পারি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget