এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি, পদক্ষেপ নেওয়ার আর্জি

West Bengal News: অশান্তি বন্ধে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে গেরুয়া শিবির।

কলকাতা: নন্দীগ্রামে (Nandigram) মহিলা সমর্থক খুনের ঘটনা এবার মমতার বিরুদ্ধে কমিশনে বিজেপি। বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই অশান্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামে হারের বদলা নেওয়ার উস্কানিতেই হামলার অভিযোগ বিজেপি।

কী ঘটেছে নন্দীগ্রামে?

ভোটের আবহে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। আক্রান্ত হলেন এক বিজেপি নেতা। ছেলেকে বাঁচাতে এসে খুন হতে হলেন বিজেপি নেতার মা, যিনি নিজেও বিজেপি কর্মী। আর, এই ঘটনাকে কেন্দ্র করে যখন কার্যত আগুন জ্বলছে নন্দীগ্রামে। মৃতের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি SC মোর্চার অঞ্চল সম্পাদক। বিজেপি নেতা-সহ আরও ৭ জন ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায়  কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বিজেপি নেতাকে। বিজেপির দাবি, গতকাল সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসাবাজারে বুথ পাহারা দিচ্ছিলেন তাদের কর্মী, সমর্থকরা। অভিযোগ, রাত ২টো নাগাদ ধারাল অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে বিজেপি নেতার মাকে খুন করা হয়। ফেরার সময় হামলাকারীরা বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ।

আগামী শনিবার তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। ওই লোকসভা কেন্দ্রের মধ্যেই নন্দীগ্রাম। বিধানসভা ভোটে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটের লড়াইয়ে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ইস্যু উঠে এল এই আবহে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ জানাল বিজেপি। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই অশান্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। হারের বদলা নিতেই উস্কানি বলে অভিযোগ। অশান্তি বন্ধে অবিলম্বে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে। পক্ষপাতের অভিযোগে পূর্ব মেদিনীপুরের এসপিক বদলির দাবি জানিয়েছে বিজেপি।

নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় সোনাচূড়ার মনসাবাজার এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটে। একাধিক দোকান ঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মী, সমর্থকরা পথ অবরোধ করেন। তুলকালাম বেধে যায়। প্রথমে পুলিশ পিছু হঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স, র‍্যাফ। আসে কেন্দ্রীয় বাহিনী। বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা ব্যর্থ হলে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। নন্দীগ্রামের ১৩টি জায়গায় অবরোধ হয়েছিল, সবকটি জায়গাই অবরোধ-মুক্ত করা হয়েছে বলে জানান হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Dev: এনামুলের ডায়েরির পাতা তুলে আক্রমণ, পাল্টা নথি এনে শুভেন্দু-হিরণকে জবাব দেবের

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget