এক্সপ্লোর

BJP Khalistani Comment Controversy : বিজেপির কর্মসূচি থেকে 'খালিস্তানি মন্তব্য' করার অভিযোগে প্রথম FIR, কে দায়ের করলেন?

Kolkata Sikh Protest : শুক্রবার শিখ সম্প্রদায়ের মানুষের আহ্বানে বিজেপির সদর দফতরের সামনে হাজির হন বিভিন্ন ধর্মের মানুষজন। ছিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  কর্তব্যরত শিখ আইপিএস অফিসারের উদ্দেশে খালিস্তানি মন্তব্য ( BJP Khalistani Comment ) করার অভিযোগ উঠেছে রাজ্য বিজেপির ( BJP ) কর্মসূচি থেকে। এর প্রতিবাদে বিজেপির সদর দফতরের সামনে শিখ সম্প্রদায়ের অবস্থান-বিক্ষোভ হয় শুক্রবারও । শুভেন্দু আধিকারীর ( Suvendu Adhikari )  ক্ষমা চাওয়ার দাবিতে অনড় শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা ( Sikh Protest In Kolkata ) । যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

শুক্রবার শিখ সম্প্রদায়ের মানুষের আহ্বানে বিজেপির সদর দফতরের সামনে হাজির হন বিভিন্ন ধর্মের মানুষজন। শিখ আন্দোলনকারীদের দাবিকে সমর্থন করেন তাঁরা। ছিলেন নাখোদা মসজিদের ইমাম মৌলানা শফিক। পাশাপাশি IPS অফিসারকে খালিস্তানি বলার ঘটনায় ভবানীপুর থানায় আরও একটি FIR দায়ের হয় শুক্রবার। 

FIR দায়ের করল কে

গুরমিত সিং নামে এক ব্য়ক্তি ভবানীপুর থানায় এই এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, এই ঘটনায় শুধু শিখ পুলিশ অফিসারের ধর্মীয় অবমাননাই করা হয়নি, পাশাপাশি বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও হিংসা ছড়ানোরও চেষ্টা করা হয়েছে। এদিকে এরইমধ্য়ে খালিস্তানি মন্তব্য বিতর্কে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

মুরলীধর সেন লেনে বিজেপির সদর দফতরের কাছে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে এই চিঠিতে। পাশাপাশি আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েও আবেদন করেছেন। 

এই ইস্য়ুতে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ' সব ধর্মকেই তো আমরা ভালবাসি। তাহলে তুমি একটা পাঞ্জাবি পাগড়ি পরে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার আইএস, আইপিএস, ডব্লুবিসিএস আছেন, তুমি একটা মুসলিম অফিসার দেখে তাকে পাকিস্তানি বলে দেবে?'

আরও পড়ুন :

 'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী

 ঘটনার সূত্রপাত 
মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে শুভেন্দু অধিকারীকে আটকায় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি বিধায়কদের। এরপরই বিতর্কের সূত্রপাত। হঠাৎই ক্ষোভে ফেটে পড়েন আইপিএস অফিসার যশপ্রীত সিং। বলেন,' আপনি পুলিশকে বলুন, আমার ধর্মকে বলতে পারেন না। আপনার ধর্ম নিয়ে আমি বলছি না। আপনিও আমার ধর্ম নিয়ে বলতে পারেন না। ' অগ্নিমিত্রা পাল তখন বলেন, কেউ ধর্ম নিয়ে বলেনি। পাল্টা প্রশ্ন তোলেন ওই IPS অফিসার। 'কোনও পুলিশ যদি পাগড়ি পরে তাহলে সে খালিস্তানি? এটা আপনারা বলছেন? এটাই আপনাদের লেভেল!' 

এই বিষয়টি নিয়েই ঝড় ওঠে সারা বাংলায় । বিজেপির বিরুদ্ধে শিখদের অপমানের অভিযোগে সরব হয় তৃণমূল। পথে নামেন শিখ সম্প্রদায়ের মানুষরাও।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
আজ নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget