এক্সপ্লোর

Sovan-Baisakhi: 'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী

রাজ্য় রাজনীতিতে এখন জ্বলন্ত ইস্য়ু সন্দেশখালি। আর সেই ইস্য়ুতেই এবার বিস্ফোরক শোভন-বৈশাখী।

কলকাতা: সন্দেশখালি ইস্য়ুতে, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর সপ্তমে নিয়ে গেছে বিরোধীরা। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য় করলেন শোভন চট্টোপাধ্য়ায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় (Baishakhi Banerjee)। শোভনের বক্তব্য়, যারা রং পরিবর্তন করল, তাদের হাতে ব্যাটন তুলে দেওয়া ঠিক নয়। অন্য়দিকে, বৈশাখীর দাবি, রাজ্যের মন্ত্রী-নেতাদেরও অধিকার জন্মে গেছে, রাত বিরেতে মহিলাদের ডাকার।

বিস্ফোরক শোভন-বৈশাখী: রাজ্য় রাজনীতিতে এখন জ্বলন্ত ইস্য়ু সন্দেশখালি। আর সেই ইস্য়ুতেই এবার বিস্ফোরক শোভন-বৈশাখী। একজন মুখ খুললেন সন্দেশখালিতে দলবদলকারী নেতাদের হাতে ক্ষমতা দেওয়া নিয়ে। আরেকজন নাম না করে, কলকাতার তৃণমূল নেতাদের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালিতে শেখ শাহজাহান, ও তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। যাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।

এই প্রেক্ষাপটে সন্দেশখালি ইস্য়ুতে মুখ খুললেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। তিনি বলেন, “জমির অধিকারটা তো সেই গ্রামের যে মানুষের, ২ বিঘে, ৩ বিঘে যে পরিমাণ জমি ছিল, অধিকার তো তাঁর। তাঁর থেকে অধিকার ছিনিয়ে নেওয়াটা কখনওই বাঞ্ছনীয় নয়। ২০১১ সালে নিরাপদ সর্দার বিধায়ক ছিলেন। তাঁর নির্বাচনী এজেন্ট ছিল পরবর্তী ক্ষেত্রে এরা করল কী, তৃণমূল কংগ্রেসের ঝান্ডায়, জামা পরিবর্তন করে নিয়ে নিল। কিন্তু, মানসিকতায় পরিবর্তন হল না। এই অভিযোগের সত্য়তা অনেক জায়গায় প্রমাণিত হচ্ছে, যে জমি ফেরত দিতে হচ্ছে।

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এক সময়ে সিপিএমে ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার তিনি সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান। এই প্রেক্ষাপটে শোভন চট্টোপাধ্য়ায়ের মন্তব্য় ঘিরে প্রশ্ন উঠছে, তিনি কি সন্দেশখালিকাণ্ডের জন্য় তৃণমূল শীর্ষনেতৃত্বের দিকেই আঙুল তুলছেন? সেখানে দলবদলকারীদের হাতে ব্য়াটন তুলে দিয়েছে কারা? পুরনোদের পিছনে পাঠিয়েছে কারা? শোভন চট্টোপাধ্য়ায়ের নিশানায় কে? সন্দেশখালিতে উত্তম সর্দার, শিবু হাজরার মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন যৌন নির্যাতনের অভিযোগ হচ্ছে, গণধর্ষণের মামলা রুজু হচ্ছে, কলকাতার তৃণমূল নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য় করেছেন শোভন চট্টোপাধ্য়ায়ের বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, “কলকাতার বুকে বসে তাঁরা মনে করেন, রাত্রি ১২টার সময়ে মদ্য়পান করতে ডাকার অধিকার তাঁদের আছে। তাঁরা সেই মর্মে প্রস্তাব পাঠান। রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, তাহলে শেখ শাহজাহান অবশ্য়ই করছে। রাত্রি ১২টায় মিটিং করা এই এই রাজনীতিঅন্ত প্রাণ মানুষগুলো কারা? আমি তো আগেকার দিনে ক্রীতদাসী ধরে আনছি না। যে এসে আমার আজকে পিঠে খেতে ইচ্ছে করছে, কালকে আমার মনে হচ্ছে, এসো আমাকে সেবা করে দিয়ে যাও। আমি সেবাদাসী তৈরি করিনি। এ আমার ভোটার। এদের ভোটে আমি এসেছি। যদি ধরেনি, এরা অন্য় দলের। তার ওপর পাশবিক অত্য়াচার করার অধিকার আছে আমার?’’

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও, সাম্প্রতিক অতীতে কখনও নবান্নে গিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেছেন শোভন-বৈশাখী। কখনও কালীঘাটে গিয়ে ভাইফোঁটা নিয়েছেন। আর সন্দেশখালিকাণ্ডের আবহেই এবার বিস্ফোরক মন্তব্য। এদিন বৈশাখী বলেন, “যারা যারা এখন তৃণমূলের জামাকাপড় পরে সুন্দর ভদ্রলোকের মুখোশ পরে অনেকে ঘুরে বেড়াচ্ছে, যে সব নেতৃবর্গ, তাদের এই রূপ আছে। যে কারণে আমরা দেখতে পারি, বাঁকুড়ায় পা টেপাচ্ছে, অমুক দিকে গা টেপাচ্ছে। সন্দেশখালি সেটা দেখিয়ে দিল, যে ঘরে ঘরে এখনও মেয়েরা অত্যাচারিত এবং আরেকটা জিনিসও দেখিয়েছে। মেয়েরা অত্যাচারিত হলে সেখানে গণজাগরণ হবেই হবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Update: অগ্নিগর্ভ সন্দেশখালি, ৩ বছর পর বাড়ি ফিরতেই গ্রেফতার

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget