এক্সপ্লোর

Dilip Ghosh: 'এই ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে', খড়গপুরে বিক্ষোভের মুখে মেজাজ হারালেন দিলীপ

Kharagpur News: খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে সাংসদ খাতের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

বিশ্বজিৎ দাস, খড়গপুর : খড়গপুরে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা।

কী ঘটনা ?

খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে সাংসদ খাতের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় এলাকার কিছু মানুষ গিয়ে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। কেউ কেউ প্রশ্ন করেন, 'যখন রাস্তার সমস্যা ছিল তখন কোথায় ছিলেন ?' বিক্ষোভের মুখে মেজাজ হারান দিলীপ ঘোষ। এক বিক্ষোভকারী মহিলা প্রশ্ন করেন, 'আপনি বাপ তুলে কেন কথা বলছেন ? আপনি এমপি হয়ে বাপ তুলে কথা বলতে পারেন ?' তখন দিলীপ উত্তর দেন, 'চোদ্দ পুরুষ তুলব'। বিক্ষোভকারী মহিলা প্রশ্ন করেন, 'কেন কে অধিকার দিয়েছে আপনাকে ?' দিলীপ ঘোষ পাল্টা বলেন, 'প্রদীপকে বলো।' উত্তরে মহিলা বলেন, 'প্রদীপকে বলবো কেন ?' এই পরিস্থিতিতে এলাকাবাসীর অভিযোগ, বিজেপি নেতা তাঁদের খারাপ কথা বলেছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন দিলীপ। পরবর্তীকালে তিনি যখন সেখান থেকে বেরিয়ে যান, তখনও তাঁকে ঘিরে এলাকার একাংশ বিক্ষোভ দেখান। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসেন।

এক বিক্ষোভকারী মহিলা বলেন, "দিলীপ ঘোষকে ভদ্রভাবে জিজ্ঞাসা করছি, হঠাৎ করে এই ওয়ার্ডে কেন ? উনি বলছেন তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞাসা কর। গলা টিপে দেব। এগুলো কি কোনও সাংসদের কথাবার্তা ? এতদিন কোথায় ছিলেন ? উনি একজন এমপি হয়ে এমন কথা বলতে পারেন ?"

অপর এক মহিলা বিক্ষোভকারী বলেন, "আমাদের যদি সাংসদের ভাষা এরকম হয়, তাহলে তো ওঁকে কোনও কিছুই বলা যাবে না। আমরা সাধারণ একটা প্রশ্ন করেছিলাম, দাদা, এখন এখানে কেন ? কারণ, আমাদের ৬ নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা আছে। তখন কিন্তু, ওঁকে পাওয়া যায়নি। আমরা ওয়ার্ডবাসী হয়ে ওঁকে জিজ্ঞাসা করতে পারি।"

এনিয়ে দিলীপের উত্তর, "এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে। কোনও বিক্ষোভ নেই। আমি বলেছি, আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করতে আসব। এতদিন কেন এই রাস্তা হয়নি ? সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী। ৫০০ টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলেছি, আমার বাপের টাকা। বলুক কার বাপের টাকা ? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে। যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না। কাজে করে উদ্বোধন করছি, আবার ঘেউ ঘেউ করছে ? হিম্মত হয় কী করে। এই ৫০০ টাকার চাকররা এরা কিছু করতে দেয় না। ঘেউ ঘেউ করে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget