এক্সপ্লোর

BJP Leader Found Dead: দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিজেপি নেতার রক্তাক্ত দেহ, নিখোঁজ ছিলেন বেশ কয়েক দিন ধরে

South 24 Parganas News: বিজেপি-র কার্যালয়ের ভিতর থেকে, তালা ভেঙে উদ্ধার করা হয় রক্তাক্ত দেহটি। 

গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য ছড়াল। নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। গত নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ পরিবারের লোকজন নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেন। খোঁজ করতে গিয়ে শুক্রবার রাতে বিজেপি-র কার্যালয়ের ভিতর থেকে, তালা ভেঙে উদ্ধার করা হয় রক্তাক্ত দেহটি। (BJP Leader Found Dead)

আপাতত ওই বিজেপি নেতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডামন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহটি। আজ ময়নাতদন্ত হবে।
নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। তাঁর এমন পরিণতি কী করে হল, প্রশ্ন উঠছে। চাঞ্চল্য ছড়িয়েছে উস্তি এলাকায়। উত্তর খুঁজছেন পরিবারের লোকজন। (South 24 Parganas News)

পরিবার সূত্রে খবর, ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন পৃথ্বীরাজ। বার বার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন করলেও পাওয়া যায়নি। এর পর ৭ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। এর পর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, দলের কার্যালয়কে ঘিরে সন্দেহ বাড়ে পরিবারের লোকজনের। সেই মতো পুলিশকে খবর দেন তাঁরা। তালা ভেঙে ওই বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, এখনও পৃথ্বীরাজের নম্বরটি কখনও অন হচ্ছে, কখনও আবার অফ হচ্ছে।

জানা গিয়েছে, তালা ভেঙে বিজেপি-র ওই কার্যালয়ে ঢোকা হয়। সেখানে রক্তাক্ত দেহটি পড়ে ছিল। বিবস্ত্র অবস্থায় পড়েছিল দেহটি। জামাকাপড় পড়ে ছিল দেহের পাশেই। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গিয়েছে। শনিবার তাঁর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। তবে পৃথ্বীরাজের মোবাইল নম্বরের টাওয়ার লোকেশন জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শেষবার তিনি কার সঙ্গে কথা বলেন, তা-ও জানার চেষ্টা চলছে।

ওই কার্যালয়কে ঘিরেও একাধিক প্রশ্ন উঠে আসছে। গত চার দিন ধরে তালাবন্ধ ছিল কার্যালয়টি। সেখানে দেহ থাকতে পারে বলেই বা কেন মনে হল পরিবারের, উঠছে প্রশ্ন। আজ বেলার দিকে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। বিজেপি-র সক্রিয় কর্মী ছিলেন পৃথ্বীরাজ। দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন। যে কার্যালয় থেকে দেহ উদ্ধার হয়েছে, সেটি নিয়মিত খোলা হয় না বলে জানিয়েছেন স্থানীয়রা।

পৃথ্বীরাজের দাদা বলেন, "আমি সবসময় বাড়িতে থাকি না। ১২টার সময় স্ত্রী ফোন করে বলল, ভাই খুন হয়েছে। সঙ্গে সঙ্গে আসতে পারিনি। সকালে এসে শুনলাম নিয়ে গিয়েছে। সাময়িক ভাবে ব্যবহার করা হতো কার্যালয়টি। বিজেপি-র আইটি সেলের কর্মী ছিল ভাই। ঠিক ভাবে বলতে পারছি না। কিন্তু আমাদের একটা দুর্গাপুজো হয়। সেখানে জাস্টিস ফর আর জি কর লেখা ব্যানার টাঙানো হয়। বাড়িতে এসে হুমকি দিয়ে যান সমাজবিরোধীরা।" কার্যালয়ের চাবি পৃথ্বীরাজের কাছে ছিল। সেই সূত্রেই কার্যালয়ে দেহ থাকতে পারেন বলে মনে হয় বলে জানিয়েছেন পৃথ্বীরাজের দাদা। বাইরে থেকে তালা দেওয়া ছিল যেহেতু, তাই ভাইকে খুন করা হয়েছে বলেই মনে করছেন তিনি।

সেরা শিরোনাম

Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু

ভিডিও

Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
CM Suvendu Adhikari:নতুন সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিযুক্তদের নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget