এক্সপ্লোর

Rakesh Singh Arrested : অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ, কোথায় তাঁর সন্ধান পেল পুলিশ?

মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রেখে হটস্পটের মাধ্য়মে হোয়াটসঅ্য়াপ কলে যোগাযোগ রাখছে সে। অবশেষে মঙ্গলবার তাঁকে ধরে ফেলল পুলিশ। 

আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : তিনি ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।  তিনি ফেসবুকে লাইভ এসেছিলেন। অথচ প্রদেশ কংগ্রেসের সদর দফতরে হামলায় মূল অভিযুক্ত, বিজেপি নেতা রাকেশ সিং-কে এতদিন ধরতে পারছিল না পুলিশ। অবশেষে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিংহ। 

কীভাবে  গ্রেফতার

মঙ্গলবার রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। বুধবার ধৃত বিজেপি নেতাকে আদালতে পেশ করা হবে।  বিহারে প্রধানমন্ত্রীর সভায় কুমন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব চালাতে দেখা যায় এই বিজেপি নেতা ও তাঁর দলবলকে।  তাণ্ডবের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাকেশ। তারপর থেকেই নাকি  রাকেশের খোঁজ পাচ্ছিল না পুলিশ। তবে এরই মধ্যে গত রবিবারই  ইডেন গার্ডেন্সের সামনে রাজেশ সিংহকে খুঁজে পায় এবিপি আনন্দ। তারপরেই রাকেশ সিংহকে খুঁজে না পাওয়া নিয়ে বিভিন্ন মহল সরব হয়। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হয়েছিল, রাকেশ সিংহের সন্ধানে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও তাঁর আলিপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেখানে তাঁর খোঁজ পাওয়া যায়নি। মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রেখে হটস্পটের মাধ্য়মে হোয়াটসঅ্য়াপ কলে যোগাযোগ রাখছে সে। অবশেষে মঙ্গলবার তাঁকে ধরে ফেলল পুলিশ। 

কী অভিযোগ            

রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে ঘটা করে সোশাল মিডিয়ায় পোস্টও করেন, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং।
কংগ্রেসের পতাকা পোড়ানো থেকে শুরু করে ভেঙে, তছনছ করে দেওয়া হল কংগ্রেস নেতাদের ব্যানার-প্ল্যাকার্ড। এন্টালি থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এই তাণ্ডব চললেও, বিজেপি নেতা রাকেশ সিং-কে ধরতে পারেনি পুলিশ। বারবার তাঁর বাড়িতে গিয়েও পুলিশ টিকিও ছুঁতে পারেনি।

রাকেশ সিং পুলিশের খাতায় পলাতক থাকাকালীনই তাঁর ছেলে শিবম সিং-কে গ্রেফতার করে পুলিশ।  রাকেশ সিংয়ের আলিপুরের বাড়ি থেকে তাঁর ছেলে এবং রাকেশের ঘনিষ্ঠ আরেকজনকে এন্টালি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডবের পর যে গাড়িতে করে বিজেপি নেতা রাকেশ সিং পালান, সেই গাড়ির রেজিস্ট্রেশন  রাকেশের ছেলে শিবমের নামে। সেই কারণেই শিবমকে গ্রেফতার করা হয়েছে। 

এন্টালিতে প্রদেশ কংগ্রেস অফিসে গুন্ডামির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। খুনের চেষ্টা, অস্ত্র আইনে রাকেশ সিংয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  

 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget