এক্সপ্লোর

Suvendu On Mamata: কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল, 'লজ্জা নেই, মিরিকে মৃত্যুমিছিল..', মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

Suvendu Attacks Mamata: উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ, বহু মৃত্যু, কলকাতায় হয়ে যাওয়া দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা, কী বললেন শুভেন্দু ?

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্য, কলকাতা: উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্যোগ! এখনও পর্যন্ত অন্ততপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় রবিবার কলকাতায় হয়ে গেল দুর্গাপুজোর কার্নিভাল। যা নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিরোধীরা। উত্তর দিয়েছে তৃণমূলও। কাল পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বেড়েই চলেছে মৃতের সংখ্যা ! নিখোঁজ বহু, ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী

টানা বৃষ্টি! ফুঁসছে একাধিক পাহাড়ি নদী! সঙ্গে ধস!ভেসে গেছে একের পর এক এলাকা!উৎসবের আবহে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়!মৃত্যু!বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না!রাজ্যের উত্তরে যখন ভয়ঙ্কর দুর্যোগের ছবি, তখন রবিবার দক্ষিণে হল দুর্গাপুজোর কার্নিভাল।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তীব্র আক্রমণ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন ,  মা দুর্গা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না।  এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একা নাড়ির যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেওয়ার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, কাল যাচ্ছেন। 

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, উত্তরবঙ্গে যে বিপর্যয়, তারজন্য যা যা করার করনীয় সেটা মাননীয়া মুখ্যমন্ত্রী, তার সমস্তরকমভাবে বৈঠক করা, মনিটর করা, তিনি নিজে কাল যাচ্ছেন। আবার এই কার্নিভালটা একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি। এটা কিন্তু শুধুমাত্র একটা নিছক আনন্দের নয়।  দেশি-বিদেশি নানা দর্শকরা আছেন এবং এই কার্নিভালটাকে বিশ্বের দরবারে তুলে ধরা হয়। এটা ওইভাবে এই বন্ধনীতে ওটা যেতে পারে না। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন,আমি সর্বক্ষণ সকলের সঙ্গে যোগাযোগে আছি এবং এই সূত্রে আগামীকাল (সোমবার) নিজেই মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছি।
 
অন্যদিকে, শুভেন্দু অধিকারী X হ্যান্ডেলে পাল্টা কটাক্ষ করে লিখেছেন, উত্তরবঙ্গ কাল যাব, আজ কার্নিভাল। কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য! আবার অন্য একটা অংশে বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গে যেতে আগ্রহী নন কেন, সেখানে DVC নামক বলির পাঁঠা নেই দোষারোপ করার জন্যে!ওঁর একটাই উদ্দেশ্য, কী করে অন্যের ঘাড়ে ধোষ চাপানো যায়! কখনও DVC, কখনও CESC, কখনও উত্তরপ্রদেশ-বিহার..। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  লজ্জা নেই। ২১ জন মারা গেছে এখনও পর্যন্ত। মিরিকে মৃত্য়ুমিছিল। আর সরকারি টাকায় এই জিনিস হচ্ছে। 
 
তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী গতকাল থেকে নজরদারি করেছেন। মোদির রাজ্যে যখন দুর্ঘটনা হয়, তখন কী হয়...। পরস্পরের এই চাপানউতোরের মধ্যে দলের কর্মী সমর্থকদের দুর্গত মানুষদের উদ্ধারকাজ ও ত্রাণবণ্টনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে দু'পক্ষই! তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, আমি তৃণমূলের প্রতিটি স্বেচ্ছাসেবককে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে সমবেদনা ও অঙ্গীকারের সঙ্গে তাঁদের সমর্থন ও সাহায্য করার আবেদন জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টা এবং মা দুর্গার আশীর্বাদে আমরা একসঙ্গে এই প্রতিকূলতা কাটিয়ে উঠব।
 
বিজেপি  রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, কাল উত্তরবঙ্গে যাচ্ছি, সমর্থকদের নিয়ে ঝাপিয়ে পড়ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও সমবেদনা জানিয়ে সোশাল মিডিয়ায় লিখেছেন, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে ত্রাণ ও NDRF-এর অতিরিক্ত দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি। কংগ্রেস নেতা ও কর্মীদের দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গিয়ে যথাসম্ভব সাহায্য করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি  শুভঙ্কর সরকার বলেন, ২০ জনের বেশি মানুষ মৃত্যুর কবলে ভয়াবহ বন্যায়, তখন কলকাতায় কার্নিভাল হচ্ছে। মুখ্যমন্ত্রীর কলকাতায় না থেকে উত্তরবঙ্গে চলে যাওয়া উচিত ছিল। উত্তরকন্যায় থেকে তত্তাবধান করতে পারতেন। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্য থেকে যারা আছেন, তারা কাল যাবেন। আজ কেন নয়? জাতীয় বিপর্যয় হিসেবে কেন ঘোষণা নয়?।'সিপিএমের দার্জিলিং জেলা কমিটির তরফে বিবৃতি দিয়ে, কেন্দ্র ও রাজ্য সরকারকে দ্রুত একে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget