এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব', মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর; আরও বললেন, 'আপনার ভাইপোকে জেলে পাঠাব'

Mamata Banerjee : ২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবেন।
  • মমতাকে ভবানীপুর থেকে জেতাতে তৃণমূলের লক্ষ্যমাত্রা ১ লক্ষ ভোট।
  • বিজেপি অবশ্য মমতার ভবানীপুর থেকে দাঁড়ানো নিয়ে সন্দিহান।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভবানীপুর বাইরে থেকে লোক এনে ভরা হচ্ছে।

কলকাতা : চড়ছে রাজ্য রাজনীতির পারদ। SIR ইস্যুতে শাসক ও বিরোধী একে অপরকে নিশানা করছে নিত্যদিন। রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শাসকদলকে তুলোধনা করছেন বিরোধীরা। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী বলেন, "হারাব, হারাব। ২০ হাজারে হারাব। ভবানীপুরে SIR-এর পরে হারাব ওঁকে। ৮টা ওয়ার্ডের ৫টাতে বিজেপির লিড আছে। বিজেপি হারাবে। যে দাঁড়াবে সে হারাবে। বিজেপি ওখানে ২০১৪ সালে হারিয়েছে। SIR-এর পরে উনি হারবেন। আপনাকেই হাঁটাব। নন্দীগ্রামে হারিয়েছি। ভবানীপুরে হারাব। প্রাক্তন করব। আপনার ভাইপোকে জেলে পাঠাব।" 

আগামী বিধানসভা ভোটে কি ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? মঙ্গলবার বিজয়া সম্মিলনী থেকে কার্যত ঘোষণাই করে দিয়েছেন খোদ তৃণমূলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সী। 

২০২১-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন। এবার সামনে ছাব্বিশের বিধানসভা ভোট। তা নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখন মঙ্গলবার এই মন্তব্য় করেন সুব্রত বক্সী। একধাপ এগিয়ে জয়ের মার্জিন নিয়ে কার্যত টার্গেট বেঁধে দেন ফিরহাদ হাকিম। সুব্রত বক্সী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন। প্রচুর ভোটে তাঁকে জেতাতে হবে।" ফিরহাদ হাকিমও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ লক্ষ ভোটে জয়ী করব'। যদিও, এনিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।  বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, 'ওরা মমতার জয় নিয়ে সন্দিহান। প্রথমেই ভবানীপুর নিয়ে ভাবতে হচ্ছে।'

উত্তরবঙ্গে থাকায় এই সম্মেলনে ছিলেন না মুখ্যমন্ত্রী। তাঁর অডিও বার্তা সকলকে শোনান ফিরহাদ হাকিম। তাতে মুখ্যমন্ত্রী বলেন, "ভবানীপুরটা বাইরে থেকে লোক এনে ভরিয়ে দেওয়া হচ্ছে। পুরো পরিকল্পনা করে। আমি আউটসাইডার মানে যাঁরা বেঙ্গলে থাকেন, তাঁদের বলছি না। যাঁরা হঠাৎ করে বাইরে থেকে এসে, টাকা খরচ করে জায়গা কিনে, বাড়ি তৈরি করে, স্থানীয় কাউকে কিছু টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন। সেই জায়গাগুলো আদৌ...যাঁরা ফ্ল্যাট কিনছেন, তাঁরা না পাচ্ছেন জল, না পাচ্ছেন ড্রেনেজ সিস্টেম...না পাচ্ছেন ঠিকমতো ব্যবস্থা। সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝব না...সবকিছু দেখে রাখতে হবে আমাদের। কারণ দায়িত্ব ও দায়বদ্ধতা সবই তো আমাদের। সেইজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। সবাই ভাল থাকুন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget