এক্সপ্লোর

Suvendu on JU: যাদবপুরকাণ্ডে বিস্ফোরক দাবি, কোনটাকে 'গট-আপ' বললেন শুভেন্দু ?

Suvendu Attacks TMC CPM On JU: যাদবপুরকাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে আক্রমণ শুভেন্দুর

শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সমাদ্দার, কলকাতা: যাদবপুরকাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে আক্রমণ শুভেন্দুর। এদিন বলেন ,'যাদবপুরে সিপিএম-তৃণমূল এক, হাকিম-সেলিমের সেটিং। দেশ বিরোধী কাজ থেকে মাদক সেবন, সব এখানে হয়। শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা পুরোটাই গট-আপ। অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করার চেষ্টা তৃণমূলের।'

 যাদবপুরকাণ্ড নিয়ে এবার সিপিএম ও তৃণমূলের সেটিংয়ের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পুরোটাই হাকিম ও সেলিমের সেটিং। আদালতের অনুমতি পেয়ে যাদবপুরকাণ্ডে আজ মিছিল করেন বিরোধী দলনেতা। যদিও এই মিছিলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুভেনদু অধিকারীর দাবিকে পত্রপাঠ খারিজ করে দিয়েছে সিপিএমও।   

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছে মমতা ব্যানার্জি। সিপিএম এবং তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক। হাকিম-সেলিমের সেটিং। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে! আহত পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে ও আদালতের নির্দেশে খোদ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে FIR হয়েছে। পাল্টা যাদবপুর দখলের হুমকি-হুঁশিয়ারি শোনা যাচ্ছে তৃণমূলের নেতানেত্রীদের গলায়। কার্যত যাদবপুরের ঘটনা নিয়ে সম্মুখসমরে নেমে গেছে তৃণমূল ও সিপিএম। কিন্তু এর পুরোটাই গটআপ এবং সেটিং বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। 

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন,'ওগুলো গট আপ। অপ্রাসঙ্গিক সিপিএমকে প্রাসঙ্গিক করার জন্য এটা গটআপ, সেটিং। ১৬ তারিখ (মার্চ) নাগরিক কনভেনশন হবে। ১৮ তারিখে উচ্চমাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা বাইরের পরিবেশ তৈরি করব এদের বিরুদ্ধে। আর ভিতরের কাজটা ABVP করবে। দেড়শোর কাছাকাছি ছাত্রছাত্রী পড়ুয়া তারা বিজেপির প্রাইমারি মেম্বারশিপ করে নিয়েছে।' যাদবপুরকাণ্ডে বামপন্থীরা পথে নামায় তাদের পালের হাওয়া কি কিছুটা ঘুরে যাওয়ার আশঙ্কা করছে বিজেপি? সেজন্যই কি এই গটআপের অভিযোগ? প্রশ্ন তুলছেন কেউ কেউ। 

 বিজেপির এই মিছিলকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। উল্টে কুণাল ঘোষ সমাজমাধ্যমে একটি বাসের ছবি পোস্ট করে বলেছেন, বিজেপির হাল! মিছিল যাদবপুর ইস্যুতে যাদবপুরে। কিছু লোক আনতে হল নন্দীগ্রাম থেকে। সিপিএম-তৃণমূলের সেটিংয়ের পাশাপাশি এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধী কাজের অভিযোগও তোলেন শুভেনদু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, মাদক, র‍্যাগিং এবং দেশবিরোধী কাজ সব এখানে হয় এবং সেই কারণে আওয়াজ উঠেছে সেকু-মাকুর বিরুদ্ধে।  এই দেশবিরোধী টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে বলবে মোদিজির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। 

আরও পড়ুন, প্রায় ২২ ঘণ্টা পার, বেলঘরিয়ায় শ্যুটআউটে এখনও গ্রেফতারি শূন্য, 'ত্রিকোণ প্রেমের তত্ত্ব..' !

যাদবপুর বিশ্ববিদ্যালয় AIDSO নেতা  সৌম্যকান্তি ভট্টাচার্য বলেন, 'এসবকে আমরা কোনও গুরুত্ব দিচ্ছি না...।' যাদবপুরকাণ্ডের পর মিছিল করতে চাইলেও, প্রথমে তার অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালতের অনুমতি নিয়ে এদিন প্রিন্স আনোয়ার শাহ রোডে যাদবপুর থানার ১০০ মিটার আগে পর্যন্ত মিছিল করে বিজেপি ও তাদের যুব মোর্চা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget