এক্সপ্লোর

Bhawanipur Bypoll : "এখানে শাসকের আইন চলে", ভবানীপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে সরব শুভেন্দু; পাল্টা তৃণমূলের

ভবানীপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে রাজনৈতিক তরজা । আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এনিয়ে কী বলছে তৃণমূল-বিজেপি ?

কলকাতা : ভবানীপুর উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে রাজনৈতিক তরজা । আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এনিয়ে সরব হলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ভবানীপুরে উপনির্বাচন না হলে রাজ্যে সাংবিধানিক জটিলতা তৈরি হবে বলে রাজ্যের মুখ্যসচিব লিখেছেন। এই লেখাটাকে আমরা ইস্যু করব। কারণ, তিনি মুখ্যসচিব হয়ে এটা লিখতে পারেন না। পশ্চিমবঙ্গে ২৯৪-এর মধ্যে সাত জায়গায় বিধায়ক নেই। এখানে সাংবিধানিক কী জটিলতা আসবে ? মুখ্যসচিবের এই চিঠি, তার ভিত্তিতে কমিশনের এই স্পেশাল কেস হিসেবে উপনির্বাচন করানো প্রমাণ হয়েছে, এখানে শাসকের আইন চলে। জনগণের আইন চলে না।

যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আজকে জিজ্ঞাসা করছে নির্বাচন হচ্ছে কেন ? ওদের জিজ্ঞাসা করুন, ওরা হতাশ, ভীত না জননেত্রীর ভয়ে এধরনের কথা বলছেন ?

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। এছাড়াও, ওই দিন ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে। ভোট গণনা ৩রা অক্টোবর। রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন হচ্ছে ৩০ সেপ্টেম্বর। প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়ে যায় সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা ও ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে জিতে না এলে তৈরি হবে সাংবিধানিক সঙ্কট। সংবিধানের ১৬৪(৪) ধারা দেখিয়ে এই উদাহরণ দিয়েছেন মুখ্যসচিব। তাই সাংবিধানিক প্রয়োজনীয়তা মেনে রাজ্যের বিশেষ অনুরোধে ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

লিখিত বিবৃতি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। রাজ্যের বন্যা পরিস্থিতি এই ভোটকেন্দ্রগুলির উপর প্রভাব রাজ্য নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে জিতে না এলে তৈরি হবে সাংবিধানিক সঙ্কট। সংবিধানের ১৬৪(৪) ধারা দেখিয়ে এই উদাহরণ দিয়েছেন মুখ্যসচিব। সাংবিধানিক প্রয়োজনীয়তা মেনে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে ভোটের সিদ্ধান্ত।’

বিবৃতিতে কমিশন বলেছে, রাজ্যর  মুখ্যসচিব জানিয়েছেন, ভবানীপুরে ভোটে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে না জিতলে তৈরি হবে সঙ্কট । তাই সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget