এক্সপ্লোর

Suvendu Adhikari : 'চার অস্ত্রে পাঁকে আবর্ত হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', নিশানা শুভেন্দুর

West Bengal News: চাকরি বাতিল থেকে ডিএ-মতো ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দলগুলি।

কলকাতা : একের পর এক ইস্যুতে জেরবার রাজ্য । আগামী বিধানসভা ভোটের আগে তা বিরোধী দলগুলিকে কোনও ডিভিডেন্ট দেয় কি না তা বলবে সময়। তবে, চাকরি বাতিল থেকে ডিএ-মতো ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দলগুলি। আরও একবার আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বললেন, "এই সরকারের লালবাতি জ্বলে গেছে। আমি আগেও বলেছি, ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী, আগামী দিনে ৩২ হাজার প্রাথমিক, OBC-র জট এবং সাথে সাথে DA দেওয়ার যে প্রাথমিক রায়, এই চারটি অস্ত্রে...চতুর্মুখী মমতা বন্দ্যোপাধ্যায় পঙ্কিল পাঁকে আবর্ত হয়ে গেছে। এখান থেকে বেরনোর কোনও সুযোগ নেই।" 

কোথায় দাঁড়িয়ে চাকরিহারাদের আন্দোলন ?

আগামীকাল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে আজ ধর্নার ১৯ তম দিন। হাইকোর্টের পরামর্শ মেনে প্রশাসনের তরফে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে। বিধাননগর পুরসভার তরফে গতকাল রাতেই বায়ো টয়লেট বসানো হয়। পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হলে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকারাও বিকাশ ভবন চত্বর ছেড়ে সেন্ট্রাল পার্কে ধর্নাস্থল সরিয়ে আনবেন বলে জানিয়েছেন। পাশাপাশি, চাকরিহারাদের হুঁশিয়ারি, প্রশাসনের তরফে আগামীকালের মধ্যে আলোচনায় না বসলে, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। একইসঙ্গে এই ইস্যুতে দলমত নির্বিশেষে সমস্ত সাংসদকে চিঠি দিচ্ছেন SSC ২০১৬-র চাকরিহারারা। 

এই পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরি ফেরতের দরবার। আজ সল্টলেকে অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে যান আন্দোলনকারী চাকরিহারারা। চাকরি বাঁচাতে গতকাল আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে যান তাঁরা। আইনজীবী তাঁদের স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের রায়ের পর আইনত চাকরি ফেরত পাওয়া অসম্ভব। চাকরিহারাদের নতুন করে পরীক্ষা দিয়ে, মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বৈঠকের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "ওঁরা ভবিষ্যতের দিশা খুঁজে পেতে চাইছেন। তাতে আমাকে জিজ্ঞাসা করছেন কি করা দরকার। কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে, তাতে সবই সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্টেরই ওঁদের যা বলার বলতে হবে। সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না, সেটাও সুপ্রিম কোর্টই ঠিক করবে। কিন্তু, ওঁদের যেতে হবে সুপ্রিম কোর্টে। আমি আশাবাদী থাকব, ওঁরা যদি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে বলতে পারেন... যে তাঁদের কোনও দোষ নেই এই ঘটনায়। অথচ তাঁরা হয়ে গেছেন শিকার। তাহলে সুপ্রিম কোর্ট ভাবতেও পারে।"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget