এক্সপ্লোর

Suvendu Adhikari: '২৬-এর বিধানসভা ভোটে জয়ী হতে BJP-কে ফর্মুলা বাতলে দিলেন শুভেন্দু, কমিশনকেও বার্তা

West Bengal Assembly Elections 2026: হলদিয়ার দলীয় সভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দেন শুভেন্দু।

হলদিয়া: বিধানসভা নির্বাচন থেকে পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা এবং সর্বোপরি উপনির্বাচন, প্রত্যেক বারই পশ্চিমবঙ্গে হারতে হয়েছে বিজেপি-কে। সেই নিয়ে দলের অন্দরে দায় ঠেলাঠেলি থেকে কমিশন, কেন্দ্রীয় বাহিনীর উপরও দোষ চাপানো হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপিকে জয়যুক্ত করার ফর্মুলা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari)

হলদিয়ার দলীয় সভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে বার্তা দেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, "রাজ্যে দু'টো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে করো জয়। ভয় কাটাতে হবে।" এই ভয় কাটানোর উপায়ও বাতলে দেন শুভেন্দু। নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, "উপদ্রুত এলাকা ঘোষণা করতে হবে, কাড়তে হবে পুলিশের ক্ষমতা। আর কী করতে হবে? হাত-পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না কমিশন। এসওপি বদলে দিন।" (West Bengal Assembly Elections 2026)

শুভেন্দুর এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। তাঁর কথায়, "কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে কাজে লাগিয়ে, মিথ্যে প্রচার করে, কোটি কোটি টাকা খরচ করে এবং অবশ্যই বাংলায় সিপিএম এবং কংগ্রেসের সহযোগিতায় কোনও রকমে ১২টি আসন জিতেছেন। নিলে দু'টি আসনও পেতেন কি না সন্দেহ আছে। এর পরও '২৬-এ জয়ের স্বপ্ন দেখছেন। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে বিজেপি-র কঙ্কালসার চেহারাটা যেভাবে সামনে চলে আসছে, তাতে ভোটে জয় তো ছেড়ে দিন, দলটাকে অন্তত টিকিয়ে রাখুন, যাতে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে নেমে আপনাদের বিরোধী হিসেবে পেতে পারি।"

আরও পড়ুন: Suvendu Adhikari: 'হিন্দু ভোট বাড়লেই '২৬-এ মমতা প্রাক্তন, ভাইপো জেলে', সুকান্তর কড়া বার্তার পরও অনড় শুভেন্দু

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। সেবার রাজ্যে ২০০ আসন পারের লক্ষ্য় রেখেছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। কিন্তু ফল বেরোলে দেখা যায় ১০০-র ধারেকাছেও পৌঁছয়নি বিজেপি। এর পর পঞ্চায়েত, পৌরসভা নির্বাচনেও পরাজিত হয় গেরুয়া শিবির। এবছর লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা রাখলেও, ১২টিতেই থেমে যেতে হয়েছে তাদের। বিধানসভা উপনির্বাচনেও চারটি আসনেই পরাজিত হয়েছে বিজেপি। 

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরও বিজেপি-র এই ভরাডুবি নিয়ে দলের অন্দরেও কাটাছেঁড়া চলছে। আর তাতেই অন্তর্দ্বন্দ্ব, মতানৈক্য প্রকাশ হয়ে গিয়েছে। দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। দিলীপ ঘোষের মতো নেতা সরাসরি রাজ্য নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন। সেই আহহেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। আর সেই প্রসঙ্গেই হলদিয়া থেকে পুলিশের ক্ষমতা খর্ব করা থেকে হাত-পা না বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি জানালেন।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
Durga Puja 2026 : প্রবল ভিড়ে পদপিষ্ট ! বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ; আপাতত বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ
Durga Puja 2026 : প্রবল ভিড়ে পদপিষ্ট ! বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ; আপাতত বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget